• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ঘুমপাড়ানি গুলিই কি ভ্রূণের অপমৃত্যুর কারণ? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনা বাঘিনি মহা দুর্দশার মুখোমুখি...

ঘুমপাড়ানি গুলিই কি ভ্রূণের অপমৃত্যুর কারণ? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনা বাঘিনি মহা দুর্দশার মুখোমুখি...

Relocated Tigress Miscarries 3 Foetuses: বক্সায় ছাড়া সেই 'বিখ্যাত' বাঘিনির মিসক্যারেজ হয়ে তিনটি ভ্রূণের মৃত্যু হয়েছে। তবে, রাজ্যের বনমন্ত্রী জানান, এমন কোনও খবর তাঁদের কাছে নেই। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের বাঘিনিটিকে যখন আনা হয়েছিল, তখন সব রকম পরীক্ষা করেই আনা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ থেকে বিশেষজ্ঞরা আসবেন, তাঁরা পরীক্ষা করবেন, তার পরে জানা যাবে, কী ঘটেছে।

Written BySoumitra Sen
Published: Nov 12, 2026, 20:17 IST|Updated: Nov 12, 2026, 20:58 IST
joinshare
ঘুমপাড়ানি গুলিই কি ভ্রূণের অপমৃত্যুর কারণ? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনা বাঘিনি মহা দুর্দশার মুখোমুখি...

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

2

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

3

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

4

পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

5

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

তপন দেব: অন্তঃসত্ত্বা ছিল বারবার পালিয়ে-যাওয়া বাঘিনিটি? সে-খবর কি ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে? ঘুমপাড়ানি গুলির সাইড এফেক্টেই কি বাঘিনিটি আজ এই দুর্দশার মুখোমুখি? কেন সহসা এতগুলি প্রশ্ন উঠছে? উঠছে, তার কারণ, কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, 'মিসক্যারেজ' হয়ে বক্সায় ছাড়া সেই বহু চর্চিত ও বহু বিখ্যাত বাঘিনির তিনটি ভ্রূণের মৃত্যু হয়েছে! এই খবর নিয়ে কী খুললেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও? তিনি অবশ্য জানিয়েছেন, এমন কোনও খবর তাঁদের কাছে নেই। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের বাঘিনিটিকে যখন আনা হয়েছিল, তখন সব রকম পরীক্ষা করেই আনা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ থেকে বিশেষজ্ঞরা আসবেন, তাঁরা পরীক্ষা করবেন, তার পরে জানা যাবে!

বাঘিনিকে নিয়ে নতুন উদ্বেগ

বক্সা ব্যাঘ্র প্রকল্পে বারবার খাঁচা থেকে পালিয়ে যাওয়া বাঘিনিকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বক্সায় নিয়ে আসার আগেই সে অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গিয়েছে। এমনকি তার গর্ভে থাকা প্রায় তিন মাসের তিনটি শাবক নষ্ট হয়ে গিয়েছে বলে খবর নিয়ে তোলপাড়।

এখন কোথায় বাঘিনি?

বিষয়টি খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা। বর্তমানে চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছে তার অবস্থান বলে বন দফতর সূত্রের খবর। ভুটান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার এবং আসামের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনিটি। তাকে বাংলার বনাঞ্চলে আটকে রাখতে এলাকায় কুনকি হাতি মোতায়েন করা হয়েছে বলে খবর। বন দফতরের আধিকারিকরাও পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

আরও পড়ুন: পাহাড়ে তুষারপাত! ভালো করে শীত পড়ার আগেই 

বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে

গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি এই বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ৩০ সেপ্টেম্বর তাকে বক্সার ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমিতে তৈরি বিশেষ ঘেরাটোপে রাখা হয়েছিল। ২ অক্টোবর ঘেরাটোপের দরজা খুলে দেওয়া হলেও বাঘিনি বাইরে আসেনি। দু’দিন পর সেখান থেকে বেরিয়ে সংকোশ নদী পেরিয়ে আসামের রাইমোনা বনাঞ্চলে চলে যায় সে। এরপর ৩ নভেম্বর আসামের কোকরাঝাড় সংলগ্ন এলাকা থেকে ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। বক্সায় ফিরিয়ে এনে পুরনো ঘেরাটোপেই রাখা হয়। পাঁচদিন পরে গত রবিবার ফের সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবারও তার গতিবিধি আসামের দিকেই বলে মনে করছিলেন বন আধিকারিকেরা।

প্রশ্ন উঠছে

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে থাকাকালীন বাঘিনির শারীরিক পরীক্ষা করা হলেও তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কি নজরে আসেনি? না কি, শারীরিক পরীক্ষা কি যথাযথ ভাবে হয়নি? যদি সমস্ত তথ্য সংশ্লিষ্ট বন দফতরের হাতে থাকত, সেক্ষেত্রে ওই বাঘিনিকে বক্সায় পাঠানোর আগেই তো যথেষ্ট সাবধানতা অবলম্বন করা যেত! বিশেষ করে তাকে ধরার জন্য ঘুম পাড়ানোর গুলি না ছুঁড়ে, অন্য় কোনও উপায় অবলম্বন করা যেত বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে হয়তো তার তিন শাবকের ক্ষতি হত না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Wild Life