Heavy Snowfall In North Sikkim: হেমন্তেই পাহাড়ে তুষারপাত! পর্যটকেরা উচ্ছ্বসিত। সকলেই মনে করছে, আসলে শীত আগমনের বার্তাই দিচ্ছে এই আবহাওয়া। এবং, এবার হয়তো কিছুটা আগেই শীত পড়বে পাহাড়ে।
কায়েস আনসারি: হেমন্তেই পাহাড়ে তুষারপাত! এদিকে সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। ফলে বুধবার দুপুর থেকেই ঠান্ডার দাপট বেড়েছে উত্তরবঙ্গে। সৌজন্যে পশ্চিমি ঝঞ্ঝা ও নিম্নচাপ। পর্যটকেরা উচ্ছ্বসিত। সকলেই মনে করছে, আসলে শীত আগমনের বার্তাই দিচ্ছে এই আবহাওয়া। এবার হয়তো কিছুটা আগেই শীত পড়বে পাহাড়ে।
1/6
পশ্চিমি ঝঞ্ঝা
সৌজন্যে পশ্চিমি ঝঞ্ঝা ও নিম্নচাপ। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা উচ্ছ্বসিত। সকলেরই ধারণা, শীত আগমনের বার্তা দিচ্ছে এই আবহাওয়া। এবার হয়তো এখানে কিছুটা আগেই শীত প্রবেশ করবে।
2/6
তুষারপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি
হিমালয় অঞ্চলে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। আর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবে পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাত এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। এতে শীতের আমেজ বাড়বে। দু’দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ছটপুজো পর্যন্ত শীতের আমেজ থাকবে।
3/6
রাস্তা বাড়ি গাছ সাদা বরফচাদরে ঢাকা
কয়েকদিন আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট, ছাঙ্গু প্রভৃতি এলাকায় তুষারপাত হয়। পুজোর আগেও উত্তর সিকিমে এমন ঘটনা ঘটেছে। এদিন আবার আচমকাই দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের জিরো পয়েন্টে তুষারপাত হয়েছে। রাস্তা, বাড়ি, গাছের পাতা সাদা বরফের চাদরে ঢেকে যায়।
4/6
শীতের কামড়
স্থানীয়রা বলেন, কয়েকদিন ধরেই পাহাড়ে শীতের কামড় বাড়ছিল। আচমকা তুষারপাত ও বৃষ্টির পরে পাহাড়ে চেহারাটা পালটে যায়। পর্যটকদের একাংশ বলেন, তুষারপাতের পর ছবির মতো লাগছে পাহাড়। তুষারপাতের খবর চাউর হতেই পাহাড় নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ বাড়ছে।
5/6
মেঘমুক্ত
এদিন সকাল থেকে শিলিগুড়ির আকাশ ছিল মেঘমুক্ত। রোদ ঝলমলে আবহাওয়া। আচমকা দুপুরের পর শিলিগুড়ির আকাশে জমে কালো মেঘ। সঙ্গে শীতল হাওয়া। সন্ধ্যায় কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।
6/6
শিলাবৃষ্টির দাপট
জলপাইগুড়িতেও ছিল শিলাবৃষ্টির দাপট। পাকা ধান ও শীতের সবজিচাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শিলাবৃষ্টির দাপটে জমিতে থাকা পটল, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বিন্স নষ্ট হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।