SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রেজিনগরে ভোটের আগে বড় বার্তা, মুসলিম ভোটারদের কী পরামর্শ অর্জুন সিংয়ের?

Arjun Singh: রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি অর্জুনের। এক্সটেন্ডেড বাংলা তৈরি করার ছক ছিল....

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Sep 30, 2026, 02:50 PM IST | Updated: Oct 05, 2026, 02:32 PM IST
Image Credit: অর্জুন সিং
Join

বরুণ সেনগুপ্ত: অক্টোবরেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে নতুন করে ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি রেজিনগর আসনটি ছেড়েছেন হুমায়ুন কবীর। নন্দীগ্রামের সংখ্যালঘু ভোটাররা কী করবেন তা তাদের উপরেই ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, রেজিনগরে সংখ্যালঘু ভোটারদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

নোয়াপাড়ার বিকাশ বসু মঞ্চে পড়ুয়াদের সাইকেল বিতরণ অনুষ্ঠানের শেষ অর্জুন সিং বলেন, রেজিনগরে যে-ই প্রচার করুক মুসলিমরা যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে তারা বিজেপিকেই ভোট দেবে। বিজেপিকে যদি ভোট না দেয় তাহলে তারা উন্নয়ন থেকে বেরিয়ে যাবে। ছেলে মেয়েদের যদি চাকরি, পড়াশোনা করাতে চায় তাহলে বিজেপিকেই ভোট দেবে।

রাজ্য জনবিন্যাস নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং বলেন, বাংলার মানুষ যদি চোখ না খোলে তা হলে তো বিপদ আছে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন যত না রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে তার থেকে বড় উদ্দেশ্য ছিল ন্যাশনাল থ্রেট। বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করা, বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানো। এক্সটেন্ডেড  বাংলাদেশের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার চেষ্টা করেছিল।  তার জন্য উনি টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন। তার জন্য বেআইনি মাদ্রাসাতে অস্ত্র মজুত হত। ওখানে খুন করার চক্রান্ত হত।

ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে অর্জুন সিং বলেন, ইন্ডি পিন্ডি হয়ে গিয়েছে। ভারতে দুটোই দল থাকবে। ইন্ডি জোটে  দুজনই থাকবে। ওই পিসিভাইপোই তো রয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES