SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নানুর এনকাউন্টার কাণ্ডে নতুন মোড়! পুলিসের দাবি মানছে না রতনের দাদা, বিস্ফোরক অভিযোগ...

Ratan Sheikh Encounter: ‘রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না!’ নানুর এনকাউন্টার কাণ্ডে পুলিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতের দাদা সালাম শেখের। অন্যদিকে, ঘটনাস্থলে ফরেনসিক দলের তদন্ত। কী উঠে আসবে রিপোর্টে?

Written By Debasmita Das
Published: Nov 17, 2026, 13:37 IST | Updated: Nov 17, 2026, 13:47 IST
Join

প্রসেনজিত্‍ মালাকার: এনকাউন্টারে নিহত রতন শেখের মৃত্যু ঘিরে এবার পুলিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল দাদা! ‘রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না, সঠিক তদন্ত হলেই সব সামনে আসবে’, এমনই দাবি সালাম শেখের। ইটভাটায় পুলিসই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ পরিবারের। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে পরিত্যক্ত ইটভাটায় নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। 

এনকাউন্টারে মৃত্যু হওয়া বীরভূমের নানুরের রতন শেখকে ঘিরে এবার পুলিসের বিরুদ্ধে সরব হলেন দাদা সালাম শেখ। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত রতন শেখের দেহের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর হাসপাতালের বাইরে দাঁড়িয়েই পুলিসের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মৃতের দাদা।

আরও পড়ুন, ১৫ দিনের মধ্যে অভিষেককে... নোটিস জারি হাইকোর্টের!  মামলা ফেরায় সুপ্রিম কোর্টও

সালাম শেখের দাবি, ঘটনার দিন রতনের কাছে আগ্নেয়াস্ত্র থাকলেও পরবর্তীতে সে পূর্ব বর্ধমানে ছিল। সেই সময় তার কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। এমনকী, পুলিসের গুলিতে রতনের মৃত্যুর ঘটনা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। ইটভাটায় পুলিসই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ তাঁর। সঠিক তদন্ত হলেই গোটা ঘটনা সামনে আসবে বলে দাবি সালাম শেখের।

অন্যদিকে, রতন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে সিআইডি-র ফরেনসিক দল। মঙ্গলবার নানুরের সেই পরিত্যক্ত ইটভাটায় পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেটাল ডিটেক্টর নিয়ে গোটা এলাকা তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ করেন তাঁরা। পরিবারের তরফে পুলিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঘটনাস্থলে ফরেনসিক দলের নমুনা সংগ্রহ, সব মিলিয়ে রতন শেখের মৃত্যু ঘিরে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন, 'অনেক কিছুই হবে, সবে শুরু হয়েছে...'! পানিহাটি কাণ্ডে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

প্রসঙ্গত, ৬ মাসে এনিয়ে এনকাউন্টারের মৃত্যু হল ৫ অভিযুক্তের। শুক্রবার শান্তিনিকেতনে পুলিসকে গুলি করেছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। পরে সেই রতন শেখ এবার এনকাউন্টারে নিহত হন। রতন এক পুলিসকর্মীকে গুলি করে ফেরার হয়ে যায়। সেই পুলিসকর্মীর পায়ে গুলি লাগে। তাকে এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই রতনকে খুঁজছিল পুলিস। রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES