• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রাক্তন বিধায়ক অজিত মাইতির চালকের বাড়িতে তল্লাশি, উদ্ধার চাকরি সংক্রান্ত বহু নথি

প্রাক্তন বিধায়ক অজিত মাইতির চালকের বাড়িতে তল্লাশি, উদ্ধার চাকরি সংক্রান্ত বহু নথি

Ajit Maity: তল্লাশিতে উদ্ধার হয়েছে অ্যাডমিট কার্ড, ল্যাপটপ, বায়োডাটা-সহ বহু নথি। কী কারণে ওই নথি ছিল একজন চালকের কাছে?

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Sep 30, 2026, 01:58 PM IST|Updated: Oct 05, 2026, 02:32 PM IST
joinshare
প্রাক্তন বিধায়ক অজিত মাইতির চালকের বাড়িতে তল্লাশি, উদ্ধার চাকরি সংক্রান্ত বহু নথি
Image Credit: অজিত মাইতির গাড়ি চালকের বাড়িতে তল্লাশি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ই গোপী: পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে ঘিরে তদন্তের আবহের মধ্যেই এবার পুলিসের নজরে তাঁর গাড়িচালক। বুধবার ভোর থেকেই খড়্গপুর লোকাল থানার ফুলগেড়িয়া এলাকায় অজিত মাইতির চালক প্রণব মণ্ডলের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। ভোর প্রায় চারটে নাগাদ বিশাল পুলিসবাহিনী তাঁর বাড়িতে পৌঁছয় বলে স্থানীয় সূত্রে খবর।

আর সেই তল্লাশিতেই মিলেছে একের পর এক নথি!পুলিস সূত্রে প্রাথমিক ভাবে দাবি, প্রণবের বাড়ি থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি,একাধিক চাকরিপ্রার্থীর বায়োডাটা,ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—একজন গাড়িচালকের বাড়িতে এত সরকারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও চাকরিপ্রার্থীদের বায়োডাটা এল কোথা থেকে? কারা এই নথির মালিক? কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল? উদ্ধার হওয়া ব্যাঙ্ক নথির সঙ্গে কোনও আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না,তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা বলে পুলিস সূত্রে খবর। ল্যাপটপটিও তদন্তকারীদের নজরে রয়েছে। তাতে কোনও চাকরিপ্রার্থী সংক্রান্ত তথ্য,আর্থিক লেনদেনের হিসাব কিংবা চলতি তদন্তের সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য রয়েছে কি না,তা খতিয়ে দেখা হতে পারে।

বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, বায়োডাটা বা ব্যাঙ্ক সংক্রান্ত নথি উদ্ধার হওয়ার অর্থেই কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে—এমনটা এখনও বলা যাচ্ছে না। নথিগুলি কার এবং কেন সেখানে ছিল, তার উত্তর মিললেই তদন্তের পরবর্তী দিক স্পষ্ট হতে পারে।

অজিত মাইতিকে ঘিরে চলা তদন্তের মধ্যেই তাঁর চালকের বাড়িতে এই ভোরের তল্লাশি নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই নথির রহস্য কি শুধুই কাকতালীয়, নাকি তদন্তে খুলতে চলেছে আরও কোনও নতুন দরজা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal