SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাংলায় এবার বালাজি! তিরুপতির ৮০ ফুট উচু অপূর্ব মন্দির নির্মাণে ব্যস্ত শিল্পীরা

Durga Puja: প্রতিমা তৈরি করছেন বিজন পাল। মণ্ডপ তৈরি করেছেন শিল্পী লক্ষ্মণ বর্মন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 12, 2026, 02:29 PM IST | Updated: Oct 12, 2026, 02:34 PM IST
Image Credit: তিরুপতির আদলে মণ্ডপ
Join

প্রদ্যুত্ দাস: শারদোৎসবের আগে মণ্ডপসজ্জায় চমক জলপাইগুড়িতে। এবার দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হচ্ছে জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোর মণ্ডপ।

জলপাইগুড়ির অন্যান্য বড় বড় দূর্গা পূজার মন্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। জমজমাট বাজারে দেদারে চলছে কেনাকাটা। যানজট নিয়ন্ত্রণে রাস্তায় ট্রাফিক পুলিস। মন্ডপে মন্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। পূজা মন্ডপ গুলোতে ইতিমধ্যেই দর্শনার্থীরা ভিডিওতে শুরু করেছেন। এক কথায় বলা যেতেই পারে জলপাইগুড়িতে জমজমাট দুর্গাপূজা।

এবছর ৬৯ তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের দুর্গাপুজো। দর্শনার্থীদের নজর কাড়তে প্রায় ৮০ ফুট উঁচু এবং ৫৫ ফুট চওড়া বিশাল মণ্ডপ তৈরি করা হচ্ছে। বাঁশ,কাঠ,কাপড়ের পাশাপাশি সুপারির খোল, হোগলা পাতা এবং বিভিন্ন ধরনের শুকনো ফল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ।

ইতিমধ্যেই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে তিরুপতি বালাজি মন্দিরের আদল। এবারের পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।

আরও পড়ুন-তুলির টানে উত্তমস্মরণ, যুব সমাজকে কী বার্তা শিল্পী অমরনাথের?

মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী লক্ষ্মণ বর্মন। অন্যদিকে, দেবী দুর্গার প্রতিমা নির্মাণ করছেন শিল্পী বিজন পাল।

প্রতিবছরই নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে পুজো উদ্যোক্তাদের। এবারও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উৎসাহ।

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে পাতকাটা অগ্রণী সংঘের তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি পুজোমণ্ডপ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES