SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পিঁপড়ের উপদ্রবে অতিষ্ঠ স্কুল! শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পড়াশোনা, ৩ বছরেও অধরা সমাধান

তিন বছর ধরে পিঁপড়ের উপদ্রবে কার্যত অতিষ্ঠ নদিয়ার চাকদহের তাতলা পশ্চিম শিশু আলোয় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। অভিযোগ, স্কুলের শ্রেণিকক্ষ, মিড-ডে মিলের রান্নাঘর এবং শৌচাগার চত্বরেও ব্যাপক পিঁপড়ের উপদ্রব রয়েছে। অনেক সময় শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করাও কঠিন হয়ে পড়ছে।

Edited By Debasmita Das
Published: Sep 30, 2026, 12:01 PM IST | Updated: Oct 05, 2026, 02:33 PM IST
Join

বিশ্বজিত্‍ মিত্র: স্কুলে পড়াশোনা করতে এসে পিঁপড়ের কামড় খেতে হচ্ছে পড়ুয়াদের! এমনই অভিযোগ উঠেছে নদিয়ার চাকদহ থানার তাতলা গ্রাম পঞ্চায়েত এলাকার তাতলা পশ্চিম শিশু আলোয় প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। অভিযোগ, প্রায় তিন বছর ধরে স্কুলজুড়ে চলছে পিঁপড়ের উপদ্রব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অনেক সময় শ্রেণিকক্ষের ভিতরে বসে পড়াশোনা করাও কঠিন হয়ে পড়ছে।

শ্রেণিকক্ষ থেকে রান্নাঘর, সর্বত্র পিঁপড়ে

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, শুধু শ্রেণিকক্ষ নয়, মিড-ডে মিলের রান্নাঘর এবং শৌচাগার চত্বরেও পিঁপড়ের ব্যাপক উপদ্রব রয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলায় স্কুলে স্বাভাবিক পরিবেশে কাজ করা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া দুটোই কঠিন হয়ে পড়েছে। পিঁপড়ের কামড়ের শিকার হচ্ছে পড়ুয়াদের একাংশ। ফলে ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি।

বারবার জানানো হলেও মেলেনি সমাধান?

শিক্ষিকাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের নজরে আনা হয়েছে। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ করা হয়নি। ফলে দিনের পর দিন একই সমস্যার মধ্যে স্কুল চালাতে হচ্ছে। অভিভাবকদের বক্তব্য, স্কুলের মতো জায়গায় শিশুদের দীর্ঘ সময় কাটাতে হয়। সেখানে পিঁপড়ের উপদ্রবের কারণে পড়ুয়াদের শারীরিক অস্বস্তি তৈরি হচ্ছে। তাই দ্রুত স্কুল পরিদর্শন করে সমস্যার কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

স্কুল পরিষ্কার রাখার দাবিও

পিঁপড়ের উপদ্রব বন্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষ, মিড-ডে মিলের রান্নাঘর এবং শৌচাগার চত্বর নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন অভিভাবক ও পড়ুয়াদের একাংশ। তাঁদের মতে, শিশুদের জন্য স্কুলে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এদিকে, বিষয়টি নিয়ে বিজেপি কর্মীদের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁদের দাবি, পঞ্চায়েত ও বিডিও-র কাছে বিষয়টি জানিয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হবে। প্রায় তিন বছর ধরে চলা এই সমস্যার এবার আদৌ স্থায়ী সমাধান হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES