SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নিখোঁজ হওয়ার ৬ দিন পর দোকানের চিলেকোঠা উদ্ধার নাবালিকা, অভিযুক্তকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

Raiganj: পুলিসি জেরায় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি সামনে আসায় শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 15, 2026, 05:36 PM IST | Updated: Nov 15, 2026, 05:41 PM IST
Image Credit: রায়গঞ্জ
Join

ভবানন্দ সিংহ: অপহরণের ছ’দিন পর কলেজপাড়া বাজার এলাকার একটি দোকানের চিলেকোঠা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। শুক্রবার রাতে ওই দোকানের ব্যবসায়ী দেবোজ্যোতি সরকারকে আটক করে পুলিস। পরে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতের অনুমতি নিয়ে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় পুলিস। এরপর শনিবার রাতে পুলিসি জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যবসায়ীর দোকানের চিলেকোঠা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ধর্ষণের অভিযোগে রায়গঞ্জে এনকাউন্টারের দিনই গত সোমবার রায়গঞ্জ থানায় নতুন করে আরও এক নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের হয়। পরপর এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পুলিস মহলে। অভিযোগ পাওয়ার পরই নাবালিকার সন্ধানে জোরদার তল্লাশি শুরু করে রায়গঞ্জ থানার পুলিস। তদন্তে বিভিন্ন ডিজিটাল সূত্র ও প্রযুক্তিগত তথ্যের সাহায্য নেওয়া হয়। সেই তদন্তের সূত্র ধরেই কলেজপাড়া বাজার এলাকার ব্যবসায়ী দেবজ্যোতি সরকারের সন্ধান পায় পুলিস।

শুক্রবার রাতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিসি জেরায় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি সামনে আসায় শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। রায়গঞ্জ আদালতে পেশ করার পর আদালতের অনুমতি সাপেক্ষে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর শনিবার রাতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দোকানের চিলেকোঠা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পুলিস। উদ্ধারের পর তাকে হোমে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ঝুলিতে ৩২ মামলা! দীর্ঘ লুকোচুরির পর অনুব্রতর অফিস থেকেই গ্রেফতার দাপুটে নেতা করিম খান

এদিকে নাবালিকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরেছে তার পরিবারে। কলেজপাড়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন,ওই ব্যবসায়ীর দোকানের চিলেকোঠা থেকেই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিস।

নাবালিকার ঠাকুমা জানিয়েছেন,তাদের মেয়ের অপহরণের পর থেকেই তাঁরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি আর এক নাবালিকা অপহরণের পর তার পচাগলা ও বিবস্ত্র দেহ কুলিকের জঙ্গল থেকে উদ্ধারের ঘটনায় তাঁরা আরও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর নিজের মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় কার্যত দিশেহারা হয়ে পড়েছিল পরিবার। অবশেষে ছ’দিন পর মেয়েকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।

নাবালিকাকে উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরলেও এই ঘটনার পিছনে আর কী কী তথ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানাতে চাইছে না তদন্তকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES