• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /নিজেই খুলে ফেললেন নিজের নামের ফ্লেক্স-পোস্টার-ব্যানার, মহালয়ার দিনই শহর সাফ করতে রাস্তায় বিধায়ক

নিজেই খুলে ফেললেন নিজের নামের ফ্লেক্স-পোস্টার-ব্যানার, মহালয়ার দিনই শহর সাফ করতে রাস্তায় বিধায়ক

Memari: পুজোর আগে শহ সাফ করার চেষ্টা। পুজোর যে সব ব্যানার পেস্টুন পড়েছে তা সরব পুজোর পর

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 10, 2026, 04:58 PM IST|Updated: Oct 10, 2026, 05:03 PM IST
joinshare
নিজেই খুলে ফেললেন নিজের নামের ফ্লেক্স-পোস্টার-ব্যানার, মহালয়ার দিনই শহর সাফ করতে রাস্তায় বিধায়ক
Image Credit: মেমারি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পার্থ চৌধুরী: নিজের নাম ছবি দিয়ে তৈরি ফ্লেক্স-পোস্টার-ব্যানার খুলে ফেললেন বিধায়ক। খুলে ফেললেন দলীয় পতাকাও! কোথায় ঘটল এমন ঘটনা? কেন এমন কাজ করলেন তিনি?

শনিবারের বারবেলায় শহরজুড়ে সদলবলে অভিযান চালালেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। দৃশ্য বা দৃষ্টি দূষণ রুখতেই তাঁর এই পদক্ষেপ। তা দেখে বিধায়ককে বাহবাই দিচ্ছেন মেমারি শহরের বাসিন্দারা। তাঁরা বলছেন, দৃষ্টি দূষণ রুখতে সকলের উচিত বিধায়কের পথ অনুসরণ করা।

এ ব্যাপারে বিধায়ক মানব গুহ বলেন, সেই কবে পাঁচ ছ মাস আগে বিধানসভা নির্বাচন হয়েছে,এখনও পদ্মফুল চিহ্নে মেমারি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহকে ভোট দিন লেখা ব্যানার পোস্টার ফ্লেক্সে ছেয়ে রয়েছে। তার অনেকগুলি ছিঁড়ে গেছে, ভেঙে ঝুলছে। সব মিলিয়ে এগুলো সত্যিই দৃশ্য দূষণ ছড়াচ্ছে। আমি তো অন্য কোনও দলের পোস্টার ব্যানার খুলতে পারি না। তাই নিজের নামের পোস্টার ফ্লেক্স খুললাম। পুরনো, ছিঁড়ে যাওয়া দলীয় পতাকাও সরিয়ে নিচ্ছি আমরা। অপ্রয়োজনীয় দেওয়াল লিখনও মোছার পরিকল্পনা রয়েছে তার।

আরও পড়ুন-রেডিও থাক বা না থাক, মহালয়ার আবেগ সবার জন্য! মেমারিতে মাইকে সম্প্রচার মহিষাসুরমর্দিনীর

বিধায়ক বলেন, একে তো এইসব পোস্টার ফ্লেক্সে দৃষ্টি দূষণ বাড়ছে, তার ওপর পুজো কমিটিগুলি তাদের ব্যানার টাঙানোর জায়গা পাচ্ছে না। সেজন্যই মহালয়ার দিনে এই কাজ শুরু হলো। 
বিধায়ক আরো বলেন, 'পুজো উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে কিছু ব্যানার,পোস্টার তো দেওয়া হবে। সেগুলোও খুলে নেওয়া হবে উৎসবের পরে।'

মেমারির বাসিন্দারা বলছেন, বিধায়কের এই উদ্যোগ সময়োপযোগী। সব রাজনৈতিক দলের উচিত তাদের পুরনো পোস্টার,ব্যানার, ফ্লেক্স সরিয়ে নেওয়া।

স্থানীয় বাসিন্দা পবিত্র প্রতিম দাস বলেন, 'এই ব্যানারগুলো যেমন দৃশ্যদূষণ ছড়ায়, তেমনি গাড়ি চালকদের দুর্ঘটনার কারণ হয়। সেদিক দিয়ে এই কাজ করাকে আমরা সমর্থন জানাচ্ছি।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source