SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বেআইনি মদের বিরুদ্ধে বিরাট অ্যাকশন! পুজোর মুখে পুলিসের ধুন্ধুমার অভিযান

Jalpaiguri Raid: দুর্গাপুজোর মুখে বেআইনি মদের কারবারে বড়সড় অভিযান চালাল পুলিস ও আবগারি দফতর। খাবারের দোকানের আড়ালে, ফ্রিজে ও গোপন চেম্বারে লুকিয়ে রাখা প্রচুর মদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিস।

Written By Soumita Khan
Published: Sep 29, 2026, 10:42 AM IST | Updated: Oct 09, 2026, 07:42 PM IST
Join

প্রদ্যুৎ দাস: দুর্গাপুজোর প্রাক্কালে জলপাইগুড়িতে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে বড়সড় অভিযান। আবগারি দফতর এবং কোতোয়ালি থানার পুলিসের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বেআইনি মদ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন ২ নম্বর ও ৩ নম্বর ঘুমটি, পুলিস লাইন-সহ বেশ কয়েকটি এলাকায় এই অভিযান চালানো হয়। কোথাও মোম বিক্রির আড়ালে মদ বিক্রির অভিযোগ, আবার কোথাও গোপন চেম্বার তৈরি করে, আবার ফ্রিজের ভিতরে রেখে বেআইনি মদের কারবার চালানোর অভিযোগ সামনে এসেছে।

অভিযানের সময় এক ব্যক্তিকে খালি গায়ে আটক করে পুলিসের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুজোর আগে মদ, জুয়া-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিস ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে। পুজোর দিনগুলিতেও এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে খবর।

প্রশাসনের তরফে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই প্রশাসনিক স্তরে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারীর পরই অবৈধ চোলাই মদের কারবার রুখতে জেলাজুড়ে পুলিসের অভিযান।নষ্ট  করা হয়  ৫,২২০ লিটার কাঁচামাল। বাজেয়াপ্ত করা হয় ৪২০ লিটার চোলাই মদ। উদ্ধার করা হয় মদ তৈরির ৪০টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। অবৈধ চোলাই মদের কারবার রুখতে জেলাজুড়ে জোরদার অভিযানে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিস। জেলা প্রশাসন ও জেলা আবগারি দফতরের যৌথ উদ্যোগে গত রবিবার থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে এই বিশেষ অভিযান। এখনও পর্যন্ত এই অভিযানে ৫,২২০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল এবং ৪২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত ৪০টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, জেলার একাধিক এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। বর্ধমান থানার বিজয়রাম, জামালপুর থানার কামারডাঙ্গা ও নতুনগ্রাম, মাধবডিহি থানার দুর্গাবাটি, রায়না থানার বানতির, খণ্ডঘোষ থানার শাঁখারী, ভাতার থানার সারুয়া ও পারহাট এবং মঙ্গলকোট থানার ক্ষীরগ্রাম দাসপাড়া এলাকায় হানা দেন অভিযানে অংশ নেওয়া আধিকারিকরা। অবৈধভাবে চোলাই মদ তৈরি ও কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ও তৈরি চোলাই মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES