SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

Bardhaman: এক বন্ধুর দাবি একটু এগোতেই কোমর সমান জল বেড়ে গলা পর্যন্ত হয়ে গেল। তারপর কী হল বুঝতে পারলাম না। ভেসে গেল রিপম

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 01, 2026, 08:42 PM IST | Updated: Nov 01, 2026, 08:46 PM IST
Image Credit: দামোদর মৃত্যু
Join

অরূপ লাহা: পাঁচ বন্ধু মিলে দামোদর নদে স্নান করতে নেমেছিলেন। কিন্তু মুহূর্তেই ঘটে গেল বিপত্তি। নদে স্নান করতে নেমে চোরাবালির ফাঁদে পড়ে তলিয়ে গেলেন এক যুবক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁর ৪ বন্ধু। নিখোঁজ যুবকের নাম রিপম দাস (১৮)। তাঁর বাড়ি বোলপুরে।

রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে দামোদর নদে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিস। নিখোঁজ যুবকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, রবিবার দুপুরে পাঁচ বন্ধু সজল দাস, কার্তিক সেন, নিতাই দাস, গৌরব রক্ষিত ও রিপম দাস দামোদর নদে স্নান করতে যান। তাঁদের মধ্যে দু'জন নদীর পাড়ে ছিলেন। বাকি তিন বন্ধু স্নান করতে জলে নামেন। প্রথমদিকে কোমর সমান জলেই তাঁরা স্নান করছিলেন। কিন্তু কিছুটা এগোতেই আচমকা গভীর জলে চলে যান তিনজন। সেই সময় তাঁরা জলের তোড়ে তলিয়ে যেতে শুরু করেন।

গৌরব রক্ষিত বলেন, ৫ জন এসেছিলাম স্নান করতে। জলে নেমেছিলাম ৩ জন। আমরা দুজন এক কাছে ছিলাম। আর রিপম ছিল একটি দূরে জলের মধ্যে। কোমর সমান জল ছিল। আমরা ঠিক করলাম ওপারে যাব। হাঁটছিলাম। হঠাত্ কোমর-সমান জল বেড়ে গিয়ে এক গলা হয়ে গেল। আমি বালিতে তল পাচ্ছিলাম না। আমার বন্ধু আমাকে তুলে বালিতে দাঁড় করিয়ে দেয়। আর রিপন ভেসে যায়। একবার ওর হাতটা দেখেছিলাম। তার পর আর ওকে দেখা যায়নি। মনে হয় কোনও চোরা বালিতে ঢুকে গিয়েছে।

আরও পড়ুন-বাবার খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে; তাদের শাস্তির ব্যবস্থা হোক তারপর চাকরি, সরব বিজেপি নেতার সন্তান

গৌরবের বক্তব্য অনুযায়ী, আচমকা জলের গভীরতা বেড়ে যাওয়ায় তাঁরা বিপদের মুখে পড়েন। সেই পরিস্থিতিতে নিতাই কোনওরকমে গৌরবকে আগলে ধরে নদীর পাড়ে ফিরে আনতে সক্ষম হন। কিন্তু রিপমকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের সামনেই জলের স্রোতে তলিয়ে যান তিনি। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাকি বন্ধুরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে ভিড় জমান। খবর দেওয়া হয় গলসি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জাল নিয়ে নদীতে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন। পাশাপাশি পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি প্রতিনিধিদল। তারাও উদ্ধারকাজে নামে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES