SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পিশাচের তাণ্ডব! স্ত্রীর গলা কেটে খুন করে মাথা মন্দিরে রাখল স্বামী, খুন বাবাকেও

Bankura Murder: বাঁকুড়ার সোনামুখীতে ভয়াবহ জোড়া খুন! স্ত্রীকে গলা কেটে খুন করে মন্দিরে মাথা রাখল স্বামী, খুন করল বাবাকেও। হাড়হিম করা চাঞ্চল্যকর এই ঘটনায় চরমে আতঙ্ক।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 22, 2026, 02:15 PM IST | Updated: Oct 22, 2026, 02:19 PM IST
Image Credit: ধৃত মঙ্গল চৌধুরী
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম ভয়াবহ জোড়া খুন বাঁকুড়ায়। পারিবারিক অশান্তি ও তন্ত্রসাধনার অন্ধবিশ্বাসের জেরে স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে গলা কেটে খুন করে মাথা মন্দিরে রাখে স্বামী। রোমহর্ষক এই ঘটনার সাক্ষী সাধারণ মানুষ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানা এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার সীমান্তবর্তী দামোদর নদ তীরবর্তী নট লালবাবা মানাচর এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম মঙ্গল চৌধুরী। অভিযুক্ত মঙ্গল চৌধুরী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রূপা চৌধুরী (৩৯) এবং বাবা রাজেন্দ্র চৌধুরীকে (৬০)  নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গল চৌধুরী প্রথমে তার স্ত্রীকে গলা কেটে খুন করে। তারপর স্ত্রীয়ের কাটা মুণ্ডু স্থানীয় একটি মন্দিরে এনে রাখে। এর ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সে তার বাবা রাজেন্দ্র চৌধুরীকেও একইভাবে বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে খুন করে। বাড়ির উঠোন থেকেই বৃদ্ধ রাজেন্দ্র চৌধুরীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এখানেই শেষ নয়। এরপর সে তার নিজের ভাইকেও আক্রমণ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। কোনওমতে ভাই পালিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে সোনামুখী ও কাঁকসা থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই জোড়া খুনের আসল কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই ঘটনার পিছনে পারিবারিক অশান্তির পাশাপাশি তন্ত্রসাধনার যোগ থাকতে পারে। কোনও তান্ত্রিক প্রথার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত মঙ্গল চৌধুরী ও তার স্ত্রী নিয়মিত একটি মন্দিরে পুজো দিতে যেত। অতীতে তাঁদের বাড়িতে একজন তান্ত্রিকের যাতায়াতও ছিল।

গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই অভিযুক্ত মঙ্গল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিস। তবে তাঁর আঙুলে আঘাত থাকায় তাকে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে মানুষের মধ্যে গভীর আতঙ্কও ছড়িয়েছে।

আরও পড়ুন, আলোর উৎসবের আড়ালে আঁধার! ড্রেনের জলে প্লাস্টিকে বাঁধা নবজাতক, ত্রাতা হয়ে এলেন অচেনা দম্পতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES