মমতা-অভিষেক-তৃণমূল রাজনৈতিকভাবে মৃত, ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না: সুকান্ত
Sukanta Majumdar: ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসুর সম্পর্কে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, ওনারা খুব রঙিন ব্যক্তি
বিধান সরকার: রাস্তা আটকে জন্মদিন পালনের অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল এনিয়ে একদফা অভিষেকের সমর্থক ও বিজেপি সমর্থদের মধ্যেধস্তাধস্তি হয়। শনিবার দুপুরেও এনিয়ে উত্তেজনা তৈরি হয়। শেষপর্যন্ত আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
শনিবার সুকান্ত মজুমদারকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জন্মদিন পালন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে ভাবে যা করতেন এখনও তাই করার চেষ্টা করছেন। জন্মদিন পালনের ইচ্ছা থাকলে ব্রিগেড প্যারেড করুন, নেতাজী ইনডোর স্টেডিয়াম ভাড়া করুন, ফুটপাত কেন দখল করবেন! ফুটপাত দখল করে আসর বসাবেন সেটা মানুষ মেনে নেবে না।
অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে খুনের চক্রান্ত করা হচ্ছে, এরকম অভিযোগ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। কিন্তু আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই তিনটে একটি বৃত্ত। এই তিনটি এখন রাজনৈতিকভাবে মৃত। মরার উপরে খাঁড়ার ঘা দেওয়ার আমাদের কোনও ইচ্ছা নেই। ওনারা এমনি মৃত হয়ে গেছে। চুরি করলে সবাইকে সাজা দেওয়া হবে,কাউকে ছাড়া হবে না। জনগনের টাকা যারা খেয়েছে গলা টিপে তাদের টাকা বার করা হবে।
মেড ইন ইন্ডিয়া স্লোগান, দেশীয় আলো ব্যবহারের এর জন্য মুখ্যমন্ত্রীর বার্তার পর সিপিএমের স্পেশাল মিডিয়া পেজে যে ভাষা ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করা হয়েছে সেই প্রসঙ্গে সুকান্ত বলেন.
সিপিএমের কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সিপিএম ওটাই করবে কারণ ওদের পার্টিটা হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে ভারতে যেটা আছে সেটা একটা ফ্রাঙ্চাইজি। মার্কস,লেনিনের অবৈধ সন্তানের কাছ থেকে আমরা এর থেকে বেশি আশা করি না।
ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসুর সম্পর্কে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, ওনারা খুব রঙিন ব্যক্তি। এক মন্ত্রীর গাড়িতে নানা রঙের রঙিন বোতল থাকত খোঁজ নিন।
অভিষেকের বাড়িতে আক্রমণের ঘটনায় কুনাল ঘোষের বক্ত্যব প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, অভিষেক সম্পর্কে কুনাল ঘোষের একটা চাপা রাগ আছে। উনি হচ্ছেন মহাভারতের শকুনির মতো। ছিলেন কৌরব পক্ষে কিন্তু কাজ করেছেন পাণ্ডবদের পক্ষে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)