SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জাঁকজমক নয়, মেয়ের জন্মদিনে ভান্ডারা! ৮০০ মানুষের খাবারের ব্যবস্থা আকাশ সিংয়ের

Malbazar: মেয়ের প্রথম জন্মদিনে ওদলাবাড়িতে ভান্ডারার আয়োজন আকাশ সিং ও তাঁর পরিবারের। প্রায় ৭০০-৮০০ মানুষের মুখে খাবার তুলে দিয়ে পুজোর আগে মানবিক উদ্যোগ।

Written By Debasmita Das
Published: Oct 14, 2026, 11:03 AM IST | Updated: Oct 14, 2026, 11:07 AM IST
Join

অরূপ বসাক: মেয়ের প্রথম জন্মদিনে মানবিক উদ্যোগ, ৭০০-৮০০ মানুষের মুখে খাবার তুলে দিলেন আকাশ সিং ও তাঁর পরিবার। আনন্দ-উৎসবের পাশাপাশি মানুষের সেবায় মেয়ের প্রথম জন্মদিন পালন। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পুজোর মুখে এলাকার গরিব ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাল ব্লকের ওদলাবাড়ি বাজারের বাসিন্দা আকাশ সিং ও তাঁর পরিবার।

মেয়ের জন্মদিনে কী মেনু?

আকাশ সিংয়ের একমাত্র মেয়ে আনসিসের আজ প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনটিকে আরও অর্থবহ করে তুলতে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় ভান্ডারার। ওদলাবাড়ি বাজারে একটি মঞ্চ তৈরি করে সেখান থেকে সাধারণ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। খাবারের মেনুতে ছিল রুটি, সব্জি, আচার ও মিষ্টি। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই সেবামূলক কর্মসূচি। প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষের খাবারের ব্যবস্থা করেন আয়োজকরা।

আরও পড়ুন, সিংহবাহিনী নয়, দেবী এখানে ব্যাঘ্রবাহিনী! গহিন বনে আজও চলছে বৈকুন্ঠপুর রাজাদের বনদুর্গার আরাধনা

মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে এই উদ্যোগের মাধ্যমে আনন্দকে শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন আকাশ সিং ও তাঁর পরিবার। তাঁদের এই উদ্যোগে উঠে এল মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক সুন্দর বার্তা।

কী বললেন আকাশ সিং?

আকাশ সিং জানান, আমার বাবা ভোলা সিং এবং আমরা মিলে সিদ্ধান্ত নিই, মেয়ের জন্মদিন বাজারের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পালন করব। সকলকে খাবার খাইয়ে এই শুভদিন উদযাপন করছি। ভবিষ্যতেও প্রতি বছর পুজোর সময় এভাবেই গরিব মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থা করব আমরা। 

আরও পড়ুন, নদীর বুকে দেবীর আগমন! আলো ঝলমলে মণ্ডপে ফুটিয়ে তোলা হল বৃদ্ধাশ্রমের অন্ধকার

একদিকে মেয়ের জীবনের প্রথম জন্মদিন, অন্যদিকে বহু মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস—আকাশ সিং ও তাঁর পরিবারের এই উদ্যোগ জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে সমাজসেবার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES