• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /অষ্টমীতে ড্রাই ডে, তার আগে দফায় দফায় ভিজবে রাজ্য!

অষ্টমীতে ড্রাই ডে, তার আগে দফায় দফায় ভিজবে রাজ্য!

Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাব মূলত ভিন রাজ্যে তবে সামান্য প্রভাব থাকবে বাংলায়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 14, 2026, 08:08 AM IST|Updated: Oct 14, 2026, 08:13 AM IST
joinshare
অষ্টমীতে ড্রাই ডে, তার আগে দফায় দফায় ভিজবে রাজ্য!
Image Credit: ছবি-অয়ন ঘোষাল

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: পুজোয় কেমন থাকবে আবহাওয়া? এটাই এখন বড় প্রশ্ন। আবহাওয়া দফতর বলছে, অষ্টমী, নবমী, দশমী গোটা রাজ্য থাকবে শুষ্ক, বৃষ্টিবিহীন। সপ্তমীতে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ চতুর্থী থেকে রাজ্যে হাওয়া বদল। উপকূলে শুরু হবে বৃষ্টি। কাল পঞ্চমী এবং পরশু ষষ্ঠী বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে উপকূলের জেলায়। সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং লাগোয়া কিছু জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি বিঘ্নের মধ্যে ঠাকুর দেখা এবং খাওয়া দাওয়া চলবে। দক্ষিণ ভারত ছাড়া বৃহস্পতিবারের মধ্যে গোটা দেশেই বর্ষা বিদায়।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামিকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, তার মূল প্রভাব দক্ষিণ ভারতে পড়বে। আংশিক প্রভাব ওড়িশায়। সামান্য প্রভাব বাংলার দক্ষিণ প্রান্তের একাধিক জেলায়।

আজ বুধবার চতুর্থী। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। রাজ্যের বাকি জেলায় শুকনো আবহাওয়া।

কাল বৃহস্পতিবার পঞ্চমী। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া।

আরও পড়ুন-সম্প্রীতির বাংলা! দেবীর ঘন কালো কেশ বোনেন মুসলিম কারিগররাই, শোভা পায় মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমায়

পরশু শুক্রবার ষষ্ঠী। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলায় শুকনো আবহাওয়া।

শনিবার সপ্তমী (১)।  দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরের বাকি জেলায় শুকনো আবহাওয়া।

রবিবার সপ্তমী (২) সকালের দিকে উপকূল এলাকায় হালকা মাঝারি বৃষ্টি। সেদিন দুপুরের পর থেকে রাজ্যে হাওয়া বদল। কমতে শুরু করবে বৃষ্টি। বিকেল থেকেই আদর্শ পুজোর আবহাওয়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja