ভয়াল ভাঙনের কোপে জেটি, অচিরেই তলিয়ে যেতে পারে নদীগর্ভে; বিশ্রামঘরটিও কি বাঁচবে না? ভয়ংকর আতঙ্ক
Landslide in Kalna Kishoregunje: ফের ভাঙন। ফলে বিপদের মুখে পড়েছে নদীর পাড়ে থাকা গুরুত্বপূর্ণ জেটি। জেটির সংলগ্ন অংশে ভাঙন শুরু হওয়ায় যে কোনও সময় জেটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
সঞ্জয় রাজবংশী: কালনায় ভাঙন! নদীভাঙনের আশঙ্কায় নতুন করে উদ্বেগ ছড়াল কালনার কিশোরগঞ্জ এলাকায়। গত ৭ দিন ধরে এলাকায় ফের নতুন করে শুরু হয়েছে নদীভাঙন। আর তাতেই বিপদের মুখে পড়েছে নদীর পাড়ে থাকা গুরুত্বপূর্ণ জেটি। জেটির সংলগ্ন অংশে ভাঙন শুরু হওয়ায় যেকোনও সময় জেটিটিও নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: সময়ের আগেই ফুঁসে উঠল অর্ণব! ১৪০ কিমি বেগে ল্যান্ডফলের সতর্কতা, বাংলায় কখন
নদীগর্ভে জেটি?
এলাকাবাসীদের আশঙ্কা, অবিলম্বে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে জেটিটি। বিগত সরকারের আমলে কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই জেটি। কিন্তু বর্তমানে নদীভাঙনের জেরে সেই জেটির অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন: বাঁকেই বিপদ বাংলায়! ল্যান্ডফলের পরই অর্ণবের
তলিয়ে যাবে বিশ্রামঘরও
পাশাপাশি স্থানীয় এলাকায় রয়েছে একটি বিশ্রামঘরও। সেটিও নদীভাঙনের ক্ষতির মুখে। যেভাবে নতুন করে ভাঙন শুরু হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ার আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরকে দ্রুত পদক্ষেপ করতে হবে। সময়মতো ভাঙন রোধের ব্যবস্থা না করা হলে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেটিটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার, নদীভাঙন রুখতে প্রশাসনের তরফে কত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)