SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'তৃণমূল করছি না', তাহলে কৃষ্ণেন্দু নারায়ণ কি এবার বিজেপিতে?

Krishnendu Narayan Choudhury: হয়ত পুরসভা ভোটকে সামনে রেখেই তাঁর নতুন রূপ দেখা যেতে পারে। এমনটাও গুঞ্জন রয়েছে জেলা রাজনৈতিক মহলে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 14, 2026, 07:23 PM IST | Updated: Nov 14, 2026, 08:37 PM IST
Image Credit: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
Join

রণজয় সিংহ:কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কোন দিকে? এনিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। গতকাল থেকে একের পর এক বোমা ফাটাচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গতকাল লালকৃষ্ণ আডবানীর জন্মদিনে তাঁর ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আর শনিবার তিনি স্পষ্ট করে দিলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। নতুন দল তৈরি হলে তখন ভাবব। তৃণমূলে নেই তবে দিদির প্রতি শ্রদ্ধা ও সহানুভুতি রয়েছে। তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই কথাও এড়িয়ে যাচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ।

কৃষ্ণেন্দু নারায়ণ বলছেন তিনি একসময় আরএসএস করেছেন। আবার বিরোধী হিসেবে রাহুল গান্ধীর লড়াইয়ের প্রশংসাও করছেন। কী বলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ? তিনি বলেন, 'মমতাদি আমার প্রতি সহানুভুতি দেখিয়েছিলেন তার জন্য আমি সারা জীবন মনে রাখব। কিন্তু রাজনৈতিকভাবে আমি তৃণমূল করছি না।'

গত কয়েকদিন ধরে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও তিনি যে তৃণমূলে আর নেই তা একেবারে স্পষ্ট। রাজনৈতিকভাবে নতুন ইনিংস যে তিনি শুরু করেছেন তার একটা ইঙ্গিত তার বক্তব্যে রয়েছে। মালদহের উন্নতির জন্য যে রাজনৈতিক দলের প্রয়োজন সেই দলে তিনি যেতে পারেন এমন একটা সম্ভাবনার কথাও ঘুরপাক খাচ্ছে। হয়ত পুরসভা ভোটকে সামনে রেখেই তাঁর নতুন রূপ দেখা যেতে পারে। এমনটাও গুঞ্জন রয়েছে জেলা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-'এনকাউন্টার করা হতে পারে!' সুমিত রায়ের স্ত্রীর চিঠিতে পুলিস সুপার ও তিন থানার আইসি-কে নোটিস মানবাধিকার কমিশনের

বিগত কয়েকমাস ধরে কৃষ্ণেন্দুবাবুর যে রাজনৈতিক অবস্থান বেশ লক্ষ্যনীয়। মালদহের যেসব বিজেপি নেতা রয়েছেন তাদের জন্মদিনে তিনি শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। জেলা নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। ফলে আগামী দিন তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলেও অবাক হওয়ার কিছু নেই।

এনিয়ে মমতা তৃণমূলের তরফে বৈষ্ণানর চট্টোপাধ্যায় বলেন, উনি অনেকবার দল পাল্টেছেন। আবার হয়তো দল পাল্টাবেন। আমাদের রেজাল্ট বের হওয়ার পর থেকেই ওঁর সুরটা পাল্টে গিয়েছিল। কী বলব বলুন! অনেক সুবিধেবাদী লোক দিদিকে ঘিরে থাকত। শ্রদ্ধা রয়েছে অথচ দলে থাকবেন না, এসব নানান ধরনের কথা বলেন এরা। আবার দেখবেন দল যদি ঘুরে দাঁড়ায় তখন আবার আসবেন। ববি, চন্দ্রিমা, অরূপ যারা চলে গিয়েছেন তার আবার আসবেন। কিন্তু তখন আর নেওয়া হবে না এদের। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES