কবে কোথায় ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল, গতি কত, বাংলার কোন কোন জেলায় এর প্রভাব পড়বে?
Cyclone Arnab: ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিমি থাকতে পারে, যা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত হতে পারে
সন্দীপ প্রামাণিক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব। তবে সেই ঝড় এখনও তৈরি হয়নি। খনওপর্যন্তে সাগরে যে নিম্চাপ তৈরি হয়েছে সেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
শুরুতে এটি কিছুটা দক্ষিণ দিকে অগ্রসর হবে এবং পরবর্তীতে ঘুরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আজকেই এটি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৬ তারিখ নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর তীব্রতা আরও বাড়বে। ২৭ তারিখ নাগাদ এটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে এবং ২৮ তারিখ নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে।
২৮ তারিখ সকালের দিকে বিশাখাপত্তনম থেকে বাপাতলা-র মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-অবশেষে পুলিসের জালে হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সহযোগী চিকুয়া, উদ্ধার বিপুল টাকা-অস্ত্র
২৭ ও ২৮ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে (যেমন- কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (যেমন- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি) বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গে ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমুদ্রের অবস্থা উত্তাল থাকার কারণে ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিমি থাকতে পারে, যা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত হতে পারে। আমাদের রাজ্যে (পশ্চিমবঙ্গ) এর প্রত্যক্ষ প্রভাব অপেক্ষাকৃত কম থাকবে, তবে উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব কিছুটা অনুভূত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)