• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মহালয়ার আগে হারানো মাকে ফিরে পেলেন ছেলে! কর্ণের মানবিকতায় মিলল পরিবারের ঠিকানা

মহালয়ার আগে হারানো মাকে ফিরে পেলেন ছেলে! কর্ণের মানবিকতায় মিলল পরিবারের ঠিকানা

Canning News: মহালয়ার আগে মানবিকতার নজির গড়লেন কর্ণ নস্কর। উত্তর ২৪ পরগনার শাসন থানার সোনডালিয়া গ্রামের বাসিন্দা ফুলমণি বিবি বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ক্যানিংয়ে পৌঁছে যান। তাঁকে অসহায় অবস্থায় দেখে উদ্ধার করেন কর্ণ, নিজের বাড়িতে নিয়ে যত্ন করেন এবং ক্যানিং থানার সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ছেলের হাতে মাকে তুলে দেন।

Written ByDebasmita Das
Published: Oct 10, 2026, 11:25 AM IST|Updated: Oct 10, 2026, 12:50 PM IST
joinshare
মহালয়ার আগে হারানো মাকে ফিরে পেলেন ছেলে!  কর্ণের মানবিকতায় মিলল পরিবারের ঠিকানা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ সর্দার: দেবীপক্ষের সূচনার দিনে হারিয়ে যাওয়া মাকে উদ্ধার করে ছেলের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের কর্ণ ক্যানিং। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান। দেবী পক্ষের সূচনা। সেই দেবী পক্ষের সূচনার প্রাক্কালে হারিয়ে যাওয়া এক বৃদ্ধা মা-কে উদ্ধার করে তাঁর ছেলের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের যুবক কর্ণ নস্কর। হারিয়ে যাওয়া মা-কে খুঁজে পেয়ে আনন্দে উৎফুল্ল ছেলে স্বপন ওরফে রহমান আলি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত সোন্দালিয়া। গ্রামেরই বৃদ্ধা ফুলমণি বিবি। তিনি ছেলের কাছেই থাকতেন। স্বামী মারা যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাড়ি থেকে বেশ কয়েকবার রেরিয়ে হারিয়ে গিয়েছিলেন। ফিরেও এসেছিলেন। 

গত সোমবার পরিবারের সকলে অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ফুলমণি।এখানে ওখানে ঘুরতে ঘুরতে পথ ভুলে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে হাজির হয়েছিলেন। রাস্তার পাশেই অসহায় ভাবে পড়েছিলেন। নজরের পড়ে স্থানীয় যুবক কর্ণ নস্করের। তিনি ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেবাযত্ন করেন। 

আরও পড়ুন, মহালয়াতেই সমাপ্তি! এক দিনেই ষষ্ঠী থেকে দশমীর আচার, দুই সখী নিয়ে কেন পূজিতা হন

বৃদ্ধা যাতে বাড়িতে ফিরতে পারে তার জন্য কর্ণ ক্যানিং থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওই বৃদ্ধার ঠিকানা উদ্ধার হয়। শনিবার ছেলে ক্যানিং থানায় হাজির হয়। তার হাতে বৃদ্ধা মাকে তুলে দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে কর্ণ নস্কর জানিয়েছে, ‘দেবী পক্ষের সূচনার প্রাক্কালে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে তাঁর ছেলের হাতে তুলে দিতে পেরে খুব খুশি। ’ 

বৃদ্ধার ছেলে জানিয়েছে, মাকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছিলাম। ক্যানিংয়ের সহৃদয় যুবকদের জন্য ফিরে পেয়েছি। তাঁদের অংসখ্য ধন্যবাদ। অন্যদিকে বৃদ্ধা মা তাঁর ছেলেকে কাছে পেয়ে স্নেহের চুম্বন করে ছেলের হাত ধরে বাড়ির পথে রওনা দেন। থানা চত্বরে এমন দৃশ্য দেখে সাধারণ মানুষজন আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন।

আরও পড়ুন, অতীতে নরবলি, বাহন সিংহের পাশাপাশি বাঘ! পাঁচ শতাব্দী পেরিয়েও অটুট বৈকুণ্ঠপুর 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
West Bengal