SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ব্রাউন সুগার কিনতে বেরিয়ে পাকড়াও, উদ্ধার লাখ লাখ টাকা

Drug Seized: মাদক পাচার রোখায় বড়সাফল্য জলপাইগুড়ি পুলিসের। উদ্ধার ১০ লাখ টাকা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 10, 2026, 07:49 PM IST | Updated: Oct 10, 2026, 07:54 PM IST
Image Credit: জলপাইগুড়ি
Join

প্রদ্যুত্ দাস: পুজোর আগে কিশানগঞ্জ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার জলপাইগুড়িতে আনার চেষ্টা রুখে দিল পুলিস। বাজেয়াপ্ত বিলাসবহুল চার চাকার গাড়ি। ব্রাউন সুগার কিনতে এসে পুলিসের জালে দুই। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিসের বড় সাফল্য।

ব্রাউন সুগার কেনার উদ্দেশ্যে বেরিয়ে কোতোয়ালি থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১০ লক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। সেই অভিযানেই নগদ ১০ লক্ষ টাকা-সহ দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রাউন সুগার কেনার উদ্দেশ্যে জলপাইগুড়ি থেকে কিশানগঞ্জের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

আরও পড়ুন-বাংলায় সংগঠন বিস্তারে জোর! তিনদিনের গোপন বৈঠক শেষে ফিরে গেলেন সংঘ প্রধান মোহন ভাগবত

ঠিক কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে তারা এসেছিল, এই ঘটনার সঙ্গে মাদক কারবারের কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। মাদক কারবার রুখতে এ ধরনের অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে খবর।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES