• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজোর তোড়জোড়, পুজোর সামগ্রী কিনতে বাজারে ক্রেতারা

দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজোর তোড়জোড়, পুজোর সামগ্রী কিনতে বাজারে ক্রেতারা

দুর্গাপুজোর রেশ কাটতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু। জলপাইগুড়ির দিনবাজারে লক্ষ্মীর সরা, প্রতিমা, ফলমূল ও পুজোর সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা।

Written ByDebasmita Das
Published: Oct 22, 2026, 17:42 IST|Updated: Oct 22, 2026, 17:59 IST
joinshare
দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজোর তোড়জোড়, পুজোর সামগ্রী কিনতে বাজারে ক্রেতারা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

জনমানবশূন্য এলাকায় ভেঙে পড়ল বিমান, ধরে গেল দাউ দাউ আগুন; পুড়ে ঝলসে ভয়াবহ মৃত্যু সমস্ত যাত্রীর!

2

সোনার দামে ভূমিকম্প: ৮৫০০ টাকা কমল হলুদধাতু, এই অবিশ্বাস্য পতন শেষ কবে হয়েছিল? এখন ১০০০ টাকায় সোনা?

3

প্লিজ বাবা, আমরা মরে যাব...! সন্তানদের আর্তনাদেও গলল না মন, দুই নাবালককে খালে ছুড়ে ফেলে দিল

4

১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!

5

প্রেমের আনন্দ ও সৌন্দর্য কী, তা শেখানো হিন্দু হিসেবে আমার কর্তব্য; ভয় রাগ ও ঘৃণা থেকে মুক্ত হোক ওঁরা: রাহুল

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রদ্যুত্‍ দাস: এসো মা লক্ষ্মী, বসো ঘরে! দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। আর সেই প্রস্তুতিকে ঘিরেই জমে উঠতে শুরু করেছে জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজার।

জলপাইগুড়ির দিনবাজারে ইতিমধ্যেই লক্ষ্মীপুজোর সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। লক্ষ্মীর সরা থেকে শুরু করে দেবী লক্ষ্মীর মূর্তি, ফলমূল এবং পুজোর নানান উপকরণ, সবকিছুই সাজিয়ে রাখা হয়েছে দোকানে দোকানে। পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে আসতে শুরু করেছেন ক্রেতারাও।

আরও পড়ুন, 

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম লক্ষ্মীপুজো। সংসারের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষ্মী। তাই দুর্গাপুজো শেষ হতেই নতুন করে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে জলপাইগুড়ির দিনবাজার। এবার দেবী লক্ষ্মীর আরাধনায় কতটা জমে ওঠে বাজার, এখন সেদিকেই নজর শহরবাসীর।

সনাতন পঞ্জিকা ও তারিখ অনুযায়ী, ২০২৬ সালের এই পবিত্র কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই কার্তিক অর্থাৎ ২৫ অক্টোবর , রবিবার। ‘কোজাগরী’ শব্দটির ভেতরেই তো লুকিয়ে আছে এক দারুণ রহস্য! এর অর্থ হলো 'কে জেগে আছো?' 

আরও পড়ুন, 

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ রাতে ধনদেবী মর্ত্যে নেমে এসে ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে রয়েছে। পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই নিশিপালনের কথা, যেখানে নারকেল, চিঁড়ে ভক্ষণ, নারকেলের জলপান এবং অক্ষক্রীড়ার মাধ্যমে পূর্ণিমার রাত জেগে কাটালে পরিবারে শ্রী ও ধনবৃদ্ধি ঘটে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Jalpaiguri