• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /সন্ধে নামলেই নেমে আসবে তারা! ঘরে নয় চাষিদের রাত কাটছে মাঠে টং-ঘরে

সন্ধে নামলেই নেমে আসবে তারা! ঘরে নয় চাষিদের রাত কাটছে মাঠে টং-ঘরে

Jalpaiguri: পালা করে চলছে রাতভর পাহারা। হাতির হানায় ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 26, 2026, 03:42 PM IST|Updated: Oct 26, 2026, 04:08 PM IST
joinshare
সন্ধে নামলেই নেমে আসবে তারা! ঘরে নয় চাষিদের রাত কাটছে মাঠে টং-ঘরে
Image Credit: জলপাইগুড়ি

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রদ্যুত্ দাস: সন্ধ্যা নামলেই ঘুম উধাও চাষিদের। ঘরে নয়,রাত কাটছে মাঠের মাঝে তৈরি টং ঘরে। হাতির হানা থেকে কষ্টের ফসল বাঁচাতে রাতের পর রাত জেগে পাহারা দিচ্ছেন চাষিরা। এমনই ছবি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদরি গ্রাম পঞ্চায়েতের নোধাবাড়ি-সহ তিস্তার চর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়।

বৈকুণ্ঠপুর বনাঞ্চল থেকে যে কোনও সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে হাতির পাল। আর সেই আশঙ্কাতেই কার্যত রাতের ঘুম উধাও এলাকার কৃষকদের। তিস্তার চরে কয়েক হাজার বিঘা জমিতে ধান এবং প্রায় ৩০০ বিঘা জমিতে মুলো চাষ করেছেন কৃষকরা। এখন ফসল ঘরে তোলার সময়। কিন্তু তার আগেই হাতির পেটে চলে যেতে পারে সারা বছরের পরিশ্রমের ফসল। সেই আশঙ্কায় জমির পাশেই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়েছে অন্তত ২৫টি অস্থায়ী টংঘর।

সন্ধ্যা নামতেই সার্চলাইট ও পটকা নিয়ে টংঘরে উঠে পড়ছেন চাষিরা। পালা করে চলছে রাতভর পাহারা। হাতির গতিবিধির দিকে নজর রাখছেন তাঁরা। নিজেদের কষ্টার্জিত অর্থ খরচ করেই ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন-মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা থেকে ছিটকে আগুন ধরে গেল গাড়িতে, জীবন্ত দগ্ধ ৪

চাষিদের অভিযোগ, হাতির হানায় ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেদের ফসল বাঁচাতে নিজেরাই রাত জাগছেন।

একদিকে হাতির আতঙ্ক, অন্যদিকে ফসল হারানোর ভয়। সব মিলিয়ে চরম উদ্বেগে দিন কাটছে তিস্তার চর এলাকার কৃষকদের। তাঁদের দাবি, হাতির হানা ঠেকাতে বন দফতর স্থায়ী ব্যবস্থা গ্রহণ করুক।

দিনভর মাঠে হাড়ভাঙা পরিশ্রম, আর রাতভর টংঘরে বসে ফসল পাহারা। হাতি আর মানুষের এই সংঘাতের মাঝে এখন একটাই চিন্তা চাষিদের—কোনওভাবে যেন ঘরে তোলা যায় সারা বছরের কষ্টের ফসল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Jalpaiguri