• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা থেকে ছিটকে আগুন ধরে গেল গাড়িতে, জীবন্ত দগ্ধ ৪

মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা থেকে ছিটকে আগুন ধরে গেল গাড়িতে, জীবন্ত দগ্ধ ৪

Car Accident: প্রবল গতিতে টায়ার ফেটে যায় গাড়িটির। গতি থাকায় গাড়িটি ছিটকে পড়ে পাশের ড্রেনে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 26, 2026, 15:10 IST|Updated: Oct 26, 2026, 15:14 IST
joinshare
মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা থেকে ছিটকে আগুন ধরে গেল গাড়িতে, জীবন্ত দগ্ধ ৪
Image Credit: দুর্ঘটনা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটার! খসড়া তালিকা দেখেই ক্ষুব্ধ যোগী তুললেন মারাত্মক প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটার! খসড়া তালিকা দেখেই ক্ষুব্ধ যোগী তুললেন মারাত্মক প্রশ্ন

2

এক বৃন্তে দুটি কুসুম! পীরেরহাটে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী, ৯০০ বছরের এক অবিশ্বাস্য সম্প্রীতির গল্প

3

দফায় দফায় সংঘর্ষ, হাসিনার খাসতালুক টুঙ্গিপাড়ায় থানায় আগুন, উত্তেজনার আঁচ লন্ডনেও

4

'বাংলা ইউপি হলে কী অসুবিধা? কারও সমস্যা হলে বাংলাদেশ চলে যাক; দরজা খুলে দেব', বিস্ফোরক দিলীপ

5

ল্যান্ডফলের আগেই শক্তিক্ষয় আখবানের! কমল ঝড়ের সম্ভাব্য গতিবেগ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তা থেকে ছিটকে বেরিয়ে গিয়ে গাড়ি পড়ে গেলে খাদে। দাউদাউ আগুনে জ্বলে উঠল গোটা গাড়ি।  ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৪ জনের। আহত ১ জন। রবিবার রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ধর জেলায়।

পুলিস সূত্রে খবর, রবিবার রাত ১১টা ১৫ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ধরের এসপি শচীন শর্মা সংবাদমাধ্যমে বলেন, প্রবল গতিতে যাওয়ার সময় গাড়িটির একটি চাকা ফেটে যায়। গতি বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চার লেনের লেবাদ-নায়াগাঁও রাজ্য সড়কের মাঝের ডিভাইডার পার করে রাস্তার পাশে থাকা একচি কার্লভার্ট পার করে নীচে পড়ে যায়। তার পরেই গাড়িটিতে আগুন ধরে যায়।

জানা যাচ্ছে ৫ বন্ধু মিলে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় এক মন্দিরে। সেখান থেকে ফেরার পথেই ওই ভয়ংকর দুর্ঘটনা। প্রবল বেগে গাড়িটি রাস্তায় পাশে পড়ে যেতেই ওই ৫ বন্ধুর মধ্যে একজন গাড়িতে ছিটকে যান। তিনি এখনও বেঁচে রয়েছেন। বাকী চারজন গাড়ির মধ্যে দাউদাউ আগুনের মধ্যে আটকে পড়েন।

আরও পড়ুন-দুর্ঘটনার মুখে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা ৫ গাড়ির, কেমন আছেন বিরোধী দলনেতা?

যারা মারা গিয়েছেন তাদের নাম প্রকাশ করেছে পুলিস। ওই চার জন হলেন, ভীম ধাকড়, আদিত্য তিওয়ারি, চেতন ধাকড় ও অভিষেক সোলাঙ্কি। আহত হয়েছেন তুষার মান্ডলোই। তাকে প্রাথমিক চিকিত্সার পর ইন্দোরের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিসের দাবি, তুষারের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়েছে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। ডাকা হয় ফায়ার ব্রিগেডকে। কিন্তু গাড়িটি বাঁচানো যায়নি। এদিকে, পোস্ট মর্টেমের জন্য ৪টি মৃতদেহ ধর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News