লোকালয়ে হাতির পাল, আতঙ্কে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা! দ্রুত ব্যবস্থা চায় বাসিন্দারা
Elephant Attack: একাধিক এলাকায় বেড়েছে হাতির আনাগোনা। মরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে নিরঞ্জনপাট, গয়েরকাটা, মল্লিকসভা, সোনাখালি-সহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে হাতির দল। ফসল বাঁচাতে রাত জাগছেন স্থানীয়রা।
প্রদ্যুত্ দাস: হাতির দাপটে অতিষ্ঠ জলপাইগুড়ি জেলার বানারহাট-ধূপগুড়ি, দ্রুত ব্যবস্থা চায় বাসিন্দারা জমির ফসল বাঁচাতে রাত জাগছে। জলপাইগুড়ি বনদফতরের অধীন মরাঘাট রেঞ্জের জঙ্গলে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। গাঁড়কোটা এলাকায় হাতির পাল। ঘুম উড়েছে জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজনের। ফসল বাঁচাতে রাত জাগছে মানুষজন।
জলপাইগুড়ি জেলার বানারহাট ও ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় দিন দিন বাড়ছে হাতির উপদ্রব। মরাঘাট রেঞ্জের সোনাখালি জঙ্গল সংলগ্ন নিরঞ্জনপাট, গয়েরকাটা, মল্লিকসভা, সোনাখালি সহ একাধিক এলাকায় প্রতিদিনই ঢুকে পড়ছে হাতির দল। এলাকায় বনদফতরের পাশাপাশি কুইক রেসপন্স টিম চালিয়ে যাচ্ছেন।
একই সময়ে দু তিন জায়গায় হাতি ছড়িয়ে ছিটিয়ে ঢুকে যাচ্ছে
কখনও ৩০ থেকে ৪০টি হাতির দল, আবার কখনও পাঁচটি কিংবা একটি হাতি—এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে হাতি। নাথুয়ার চানাডিপা, কারবালা, হলদিবাড়ি চা-বাগান-সহ বিস্তীর্ণ এলাকাতেও হাতির আনাগোনা বাড়ছে। এমনকি এশিয়ান হাইওয়ের কাছেও হাতির চলে আসার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হাতির সংখ্যা এবং উপদ্রব বাড়লেও সেই অনুপাতে বনদপ্তরের কর্মী ও পরিকাঠামো নেই। ফলে খবর পাওয়ার পর অনেক সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারছে না বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড।
পরিস্থিতি সামাল দিতে বর্তমানে কুইক রেসপন্স টিমের সদস্যরা বিভিন্ন গ্রামে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত গাড়ি ও পরিকাঠামোর অভাবে তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, হাতির উপদ্রব মোকাবিলায় বনদপ্তরের পক্ষ থেকে আরও বেশি স্কোয়াড বা বিশেষ টিম তৈরি করা হোক। পাশাপাশি কুইক রেসপন্স টিমকে গাড়ি ও প্রয়োজনীয় পরিকাঠামো দিয়ে সহযোগিতা করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতি তাড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
হাতির সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে আতঙ্ক
হাতির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। তাই দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ এবং স্থায়ীভাবে হাতি-মানুষ সংঘাত মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। যদিও বনদফতর সূত্রে জানা যায়, একই সময় বিভিন্ন জায়গা হাতি বেরোলে দূরত্বের কারণে সব জায়গায় পৌঁছানো অসুবিধা। কর্মী সংকট। তাও বনদফতরের টিম এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন।
যদিও ধুপগুড়ি বিধায়ক নরেশ রায় জানান, জঙ্গল থেকে লোকালয় হাতির পাল প্রাইসে ঢুকে পড়ছে। বিষয়টি নিয়ে তিনিও চিন্তিত। বনদফতরের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বস বিধায়কের।
আরও পড়ুন, বাঁদরের দাপটে অতিষ্ঠ জলপাইগুড়ির পাতকাটা, বাড়িতে ঢুকে খাবার-জিনিসপত্র নষ্ট করার অভিযোগ
আরও পড়ুন, চিকেন নেক দিয়ে বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিনের ২.৫ কেজি আঁশ পাচার? বড়সড় ছক বানচাল! ধৃত ১
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)