• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /বাঁদরের দাপটে অতিষ্ঠ জলপাইগুড়ির পাতকাটা, বাড়িতে ঢুকে খাবার-জিনিসপত্র নষ্ট করার অভিযোগ

বাঁদরের দাপটে অতিষ্ঠ জলপাইগুড়ির পাতকাটা, বাড়িতে ঢুকে খাবার-জিনিসপত্র নষ্ট করার অভিযোগ

Written ByDebasmita Das
Published: Oct 06, 2026, 02:39 PM IST|Updated: Oct 08, 2026, 08:48 AM IST
joinshare
বাঁদরের উপদ্রবে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পাশের চা বাগান থেকে প্রায়ই বাঁদরের দল লোকালয়ে ঢুকে পড়ছে। বাড়ির দরজা-জানলা খোলা পেলেই ঘরে ঢুকে খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র নষ্ট করছে তারা।

শিশু থেকে বয়স্ক—সকলের মধ্যেই তৈরি হয়েছে আতঙ্ক। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বন দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 jalpaiguri patkataa monkey1/6

বাঁদরের উপদ্রব

বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়িবাসী। সাত সকালেই শহর সংলগ্ন পাতকাটা কলোনি এলাকায় দেখা মিলছে একের পর এক বাঁদরের দলের। শুধু গাছপালায় ঘোরাফেরা নয়, সুযোগ পেলেই বাড়িতে ঢুকে পড়ছে বাঁদরের দল।
 jalpaiguri patkataa monkey2/6

লোকালয় থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা

দ্রুত বাঁদরের দলকে লোকালয় থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি তাঁদের।
 jalpaiguri patkataa monkey3/6

বারবার সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান হয়নি

বারবার সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। সমস্যার সমাধানে বন দফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
 jalpaiguri patkataa monkey4/6

বাঁদরের অত্যাচারে চরম সমস্যায়

বাঁদরের অত্যাচারে চরম সমস্যায় পড়েছেন পাতকাটা কলোনি এবং সংলগ্ন এলাকার মানুষজন। শিশু থেকে বয়স্ক, সকলের মধ্যেই তৈরি হয়েছে আতঙ্ক।
 jalpaiguri patkataa monkey5/6

গাছের ফল খেয়ে এলাকায় দাপাচ্ছে

গাছের ফল খেয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। বাড়ির দরজা-জানলা খোলা রাখলেই ঘরে ঢুকে পড়ছে বাঁদর। ফলে বাধ্য হয়ে অধিকাংশ সময় দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে বাসিন্দাদের।
 jalpaiguri patkataa monkey6/6

খাবার-দাবার নিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট করছে

ঘরের খাবার-দাবার নিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট করছে ঘরের বিভিন্ন জিনিসপত্র। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই পাশের চা বাগান থেকে বাঁদরের দল লোকালয়ে ঢুকে পড়ছে।
TAGS:
Jalpaiguri
Wild Life

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.