• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /উস্কানির খেলায় নিজেই মাত! হুমায়ুনের তুরুপের তাস ৩০০ কোটির বাবরি মসজিদের ভবিষ্যত্‍ কী?

উস্কানির খেলায় নিজেই মাত! হুমায়ুনের তুরুপের তাস ৩০০ কোটির বাবরি মসজিদের ভবিষ্যত্‍ কী?

Humayun Kabir: তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবীর বাবরি মসজিদ নির্মাণকে হাতিয়ার করে নিজের রাজনৈতিক উত্থানের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নতুন সরকার আসার পর রাজনৈতিক চাপ, পুলিসি তদন্ত এবং ট্রাস্টের দেশি-বিদেশি আর্থিক দুর্নীতির অভিযোগে তিনি তীব্র সংকটে পড়েন। ফলে ৩০০ কোটির এই স্বপ্নের প্রকল্পের কাজ কার্যত বিশ বাঁও জলে চলে গেছে। শেষমেশ রেজিনগর উপনির্বাচনের পরই তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা করতে বাধ্য হলেন।

Written BySoumita Khan
Published: Oct 07, 2026, 02:35 PM IST|Updated: Oct 07, 2026, 02:52 PM IST
joinshare
উস্কানির খেলায় নিজেই মাত! হুমায়ুনের তুরুপের তাস ৩০০ কোটির বাবরি মসজিদের ভবিষ্যত্‍ কী?

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: রেজিনগর উপনির্বাচনের হম্বিতম্বি দেখানোর ঠিক পরের দিন সম্পূর্ণ অচেনা মেজাজে বর্ষীয়ান নেতা হুমায়ুন কবীর। রাজনীতি থেকে অবসরের ঘোষণা করলেন নওদার বিধায়ক। তবে ভেঙে পরেও না মচকে আজও জি ২৪ ঘণ্টাকে হুমায়ুন কবীর জানালেন, তিনি বাবরি মসজিদ করে ছাড়বেন। বাবরি মসজিদের কাজ কিন্তু আদৌ এগোচ্ছে না। ৩০০ কোটির প্রজেক্ট। ২০২৮ এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার ঘোষণা। কোথায় কী? বেলডাঙ্গা বাবরি মসজিদ থেকে জি ২৪ ঘণ্টার সুপার এক্সক্লুসিভ প্রতিবেদন...


বাবরি মসজিদ ভবিতব্য

২০২৫ সালের ৪ ডিসেম্বর মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দলবিরোধী কাজকর্মের অভিযোগে আজীবনের জন্য সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। কারণ হিসেবে সেইসময় তৃণমূলের মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। যা তৃণমূলের নীতি এবং আদর্শের বিরোধী এবং রাজনৈতিক বিষয়কে সাম্প্রদায়িক দিকে ঘোরানোর চেষ্টা।

২) সাসপেন্ড হওয়ার পরে বাবরি তৎপরতা আরও বাড়িয়ে দেন হুমায়ুন কবির। সাসপেন্ড হওয়ার দুদিনের মাথায় ২০২৫ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন রেজিনগরের মরাদিঘী মাঠে বেলডাঙ্গা বাবরি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হুমায়ুন কবীর।

আরও পড়ুন: হার বুঝে কুমীরের কান্না! রাজনীতি থেকে অবসরের ঘোষণা হুমায়ুনের

৩) পরবর্তী পদক্ষেপ হিসেবে বাবরি মসজিদ সেন্টিমেন্ট এবং সংখ্যালঘু ভাবাবেগকে আরেকটু উস্কে দিতে ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজস্ব রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেন হুমায়ুন কবীর। পরে যার নাম পাল্টে আম জনতা উন্নয়ন পার্টি হয়। AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে বাবরি মসজি কে সামনে রেখেই ক্রমশঃ নিজের রাজনৈতিক উত্থানের স্বপ্ন দেখতে শুরু করেন হুমায়ুন কবির।

৪) হুমায়ুন কবীরের ধারণা ছিল, বাবরি মসজিদ তাঁকে সংখ্যালঘুদের চোখে মাসিহা গড়ে তুলবে। এবং তাঁর দল পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবে।

৫) হুমায়ুনের দিবাস্বপ্ন যত পাখনা মেলেছে ততই তিনি বাবরি মসজিদ কেন্দ্রিক সংকীর্ণ সম্রদায়িক রাজনীতির গণ্ডিতে আটকে গেছেন।

৬) বাবরি মসজিদকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের ইসলামিক পর্যটন কেন্দ্র, হেলিপ্যাড, ফাইভ স্টার হোটেল, আবাসিক বিদ্যালয় এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির স্বপ্ন দেখেছিলেন সেদিনের হুমায়ুন কবীর।

৭) ২০২৬ এর ৪ মে হুমায়ুন কবিরের সমস্ত হিসেব নিকেশ কার্যত তছনছ হয়ে যায়। রাজ্যে বিপুল জমাদেশ নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। সনাতনী ধর্মের ধারক বাহক হিসেবে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

৮) চাপ বাড়তে থাকে হুমায়ুন কবীরের। মুখ থেকে ক্রমাগত বেরোতে শুরু করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য অশালীন ভাষা। মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে বাবা তুলে গালিগালাজ, এমনকি তার মৃত্যু কামনা শোনা যায় হুমায়ুনের গলায়।

৯) এরইমধ্যে বদলের বাংলায় লালগোলা এলাকায় জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি বা মাদক মামলায় হুমায়ুন কবীরের মেয়ে জামাইকে আসতে হয়েছে মুর্শিদাবাদ পুলিসের স্ক্যানারে। কু'কথার জন্য একাধিকবার তাকে তলব করা হয়েছে বেলডাঙ্গা এবং রেজিনগর থানায়।

আরও পড়ুন: হুমায়ুনকে গুরুত্ব নয়! 'আইন ভেঙেছেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে', সোজাসাপ্টা মুখ্যমন্ত্রী

১০) তবে হুমায়ুন সবথেকে বিপাকে পড়েছেন বাবরি মসজিদ ট্রাস্ট আর্থিক দুর্নীতি কাণ্ডে। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলন্যাসের সময় বিভিন্ন এলাকায় রাখা ৪০ টি ডোনেশন বক্স ছাড়াও একাধিক ইসলামিক দেশ থেকে কোটি কোটি টাকার ফান্ড এসেছে। প্রথম দিকে স্বচ্ছতা ফুটিয়ে তুলতে মেশিন দিয়ে টাকা গোনার ফেসবুক লাইভ করা হুমায়ুন কবির কয়েকদিন বাদেই বুঝে যান, এইভাবে দেশি বিদেশি টাকার তরঙ্গ তাকে ফেমা সহ একাধিক চার্জে ফেলতে পারে। টাকা নিয়ে সেই যে হুমায়ুন মুখে কুলুপ এঁটেছেন, তারপর তাকে আর বাবরি মসজিদ ফান্ড নিয়ে টু শব্দ করতে শোনা যায়নি।

১১) ৩০০ কোটির বাবরি পর্যটন প্রজেক্ট। তাকে কেন্দ্র করে সংখ্যালঘু আবেগে দান করা লক্ষ লক্ষ ইট। বেলডাঙ্গা ভয়েস পাবলিক স্কুলের সামনে বসে যাওয়া অস্থায়ী রেস্তোরাঁ ও মনিহারি দোকান। বাবরি মসজিদ কফি মগ বা টি শার্ট। যা যা হয়েছে, সমস্ত কিছুর স্বচ্ছতা নিয়ে রাশি রাশি প্রশ্ন উঠেছে।

১২) এহেন বাবরি মসজিদ। একসময় হুমায়ুন কবিরের রাজনৈতিক দিবাস্বপ্নের তুরুপের তাস আজ ঠিক কোন জায়গায়?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source