SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অবশেষে পুলিসের জালে হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সহযোগী চিকুয়া, উদ্ধার বিপুল টাকা-অস্ত্র

Hooghly: একসময় হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ ছিল চিকুয়া। তাকেই ডানকুনিতে ধরল পুলিস

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 25, 2026, 02:40 PM IST | Updated: Oct 25, 2026, 02:44 PM IST
Image Credit: হুগলি
Join

বিধান সরকার: বহু চেষ্টার পর একদা হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সঙ্গী চিকুয়াকে গ্রেফতার করল পুলিস। তার গাড়ি তল্লাশিতে মিলেছে ১০ লাখ টাকা ও একটি পাইপ গান।

চন্দনগর পুলিস সূত্রে খবর, দুর্গাপুজোর অষ্টমীর দিন ডানকুনি টোল প্লাজার কাছে দু্রগাপুর এক্সপ্রেসওয়ে থাকে চিকুয়াকে গ্রেছার করে পুলিস। কোন্নগর সি এস মুখার্জি রোডের বাসিন্দা শম্ভূনাথ চৌধুরীর ছেলে রাজকুমার চৌধুরী ওরফে চিকুয়া। সাদামাটা একটি ছেলে একসময় এলাকার ত্রাস হয়ে উঠেছিল।

ডানকুনি থানায় দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে ধরা হয়েছে চিকুয়াকে। তাকে গ্রেফতার করে চন্নদনগর পুলিসের গোয়েন্দা শাখা ও ডানকুনি থানার একটি বিশেষ দল। তার বিরুদ্ধে ৩১০(৪)/ ৩১০(৫) ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন-মেয়র হিসেবে কাকে সামনে আনবে বিজেপি? শিলিগুড়ি পৌরসভা নির্বাচনের আগে তুঙ্গে জল্পনা

চিকুয়ার কাছ থেকে একটি স্করপিও গাড়ি, নগদ ১০ লাখ টাকা পাওয়া যায়। পরবর্তীতে তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। চিকুয়ার কাছ থেকে একটি স্করপিও গাড়ি এবং নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে, তার কাছ থেকে একটি পাইপ গানও উদ্ধার করা হয়।

চিকুয়া এক সময় ছিল কুখ্যাত অপরাধী হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাসের সঙ্। পরে রমেশ মাহাতোর সঙ্গে অপরাধ জগতে হাত পাকায়। মূলত ভয় দেখিয়ে তোলবাজি,খুন,মাদক পাচারের অভিযুক্ত হুগলির এই কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা আরও বেশ কয়েকটি মামলার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। যার মধ্যে হত্যা, এনডিপিএস (NDPS) সংক্রান্ত অপরাধ এবং তোলাবাজির মতো ঘটনাও রয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES