SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাড়ির জন্য আনা হয়েছিল মার্বেল, ভ্যান থেকে নামাতে গিয়ে মুহূর্তে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

Canning Incident: রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 12, 2026, 10:37 IST | Updated: Nov 12, 2026, 10:42 IST
Image Credit: ক্যানিং
Join

প্রসেনজিত সরদার: মোটর চালিত ইঞ্জিন ভ্যান থেকে মার্বেল পাথর নামাতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাথায় মার্বেল পাথর পড়ে মাথা ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল এক বধূর। ঘটনায় জখম হয়েছেন আরও এক নাবালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং থানার নিকারীঘাটা এলাকায়। মৃত বধূর নাম রুমা হালদার(৩৪)।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রাতে একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যানে করে বাড়ির কাজের জন্য মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল। রাতেই সেই পাথর ভ্যান থেকে নামানোর কাজ চলছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। পাথর নামানোর সময় আচমকাই একটি ভারী মার্বেল পাথরের স্ল্যাব নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই বধূ রুমা হালদারের মাথার ওপর পড়ে যায়। পাথরের আঘাতে মাথা পুরো ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর মাথা।

এই ঘটনায় পাথরের আঘাতে জখম হয়েছেন আরও এক নাবালক। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আখবান, শীতের পরশ কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দফতর

এই মর্মান্তিক ঘটনায় গোটা নিকারীঘাটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সামান্য বাড়ির কাজের জন্য আনা পাথরই কেড়ে নিল এক বধূর প্রাণ, তা মেনে নিতে পারছেন না কেউই। কীভাবে পাথর নামানো হচ্ছিল, সেখানে কোনও সতর্কতা ছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

খবর পেয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় ক্যানিং থানার পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

নিহত গৃহবধূর কাকা পরিমল সর্দার বলেন, গিয়ে শুনলাম মেয়ে পাথর চাপা পড়ে মারা গিয়েছে। মোটর ভ্যানে চাপিয়ে পাথর নিয়ে এসেছিল। যেদিকটা দুর্বল ছিল সেই দিকেই ছিল রুমা। ওইদিক ভ্যাটি কাত হয়ে যা। রুমি টাল সামলাতে না পেরে পড়ে যায়। তার মাথায় উপরে পড়ে যা বিরাট পাথর। ঘটনাস্থলেই মারা গিয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES