• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আখবান, শীতের পরশ কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দফতর

সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আখবান, শীতের পরশ কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update: উত্তরবঙ্গে আজ থেকেই আবহাওয়া পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 12, 2026, 07:40 IST|Updated: Nov 12, 2026, 07:43 IST
joinshare
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আখবান, শীতের পরশ কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দফতর
Image Credit: আবহাওয়া

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

2

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

3

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

4

পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

5

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। তারই মধ্যে বাংলার শীত প্রেমীদের কাছে ভালো খবর। এই উইকেন্ড থেকেই শীতের হালকা পরশ রাতে এবং ভোরে। দিনের তাপমাত্রা কমতে শুরু করবে নভেম্বরের ২১ তারিখ থেকে।

আগামিকাল ১৩ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা। ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাল্ফ অফ মান্নারে। এই সিস্টেম আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াবে। ১৫ নভেম্বরের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

উত্তর-পূর্ব বাংলাদেশের এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যেটি ওড়িশা ও ছত্রিশগড়ের মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। সম্মিলিত প্রভাবে ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকুলের কাছে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলে এর নামকরণ হবে আখবান। পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনরকম প্রভাব পড়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন-'বাংলার মানুষের জন্য গর্বের মুহূর্ত', স্বচ্ছতায় সেরার স্বীকৃতি তারকেশ্বরের!

দক্ষিণবঙ্গ

বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।  শুধুমাত্র উপকূল ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি সমস্ত জেলায় আজ বিকেল থেকেই শুষ্কতা অনুভূত হবে।

কাল শুক্রবার থেকে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। সোমবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ। জেলাতেও হালকা শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া।

উত্তরবঙ্গে আজ থেকেই আবহাওয়া পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। সোমবারের মধ্যে পার্বত্য সহ ওপরের দিকের জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা।

কলকাতায় আজ থেকেই ক্রমশঃ কমবে বৃষ্টির সম্ভাবনা। বিকেলের পর শুষ্ক আবহাওয়া। কাল থেকে ক্রমান্বয়ে রাতের তাপমাত্রার পতন। সকালের দিকে ফাঁকা এলাকায় হালকা মাঝারি
কুয়াশার সম্ভাবনা বাড়বে। সোমবারের মধ্যে কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ২০ তারিখের পর দিনের তাপমাত্রাও কিছুটা নামবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update