SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বোধনের আগেই বিসর্জন ঘরের উমার! রক্তাক্ত শরীর, বিকৃত মুখ চেনা দায়, পঞ্চমীর খুনে কাঁপছে চুঁচুড়া

Hooghly housewife death: পঞ্চমীর সন্ধ্যায় হুগলির চুঁচুড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। মুখ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় খুনের জোরালো সন্দেহ পরিবারের।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 15, 2026, 06:15 PM IST | Updated: Oct 15, 2026, 06:28 PM IST
Image Credit: সানন্দা বারিক ও মদন মোহন বারিক (নিজস্ব ছবি)
Join

বিধান সরকার: বন্ধ ঘর থেকে উদ্ধার যুবতীর রক্তাক্ত মৃতদেহ। পঞ্চমীর সন্ধায় রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ার প্রতাপপুরে। মৃত যুবতীর নাম সানন্দা বারিক (৩৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর তেরো আগে সানন্দা পছন্দ করে বিয়ে করেছিলেন নিজের পিসির ভাসুরের ছেলে মদন মোহন বারিককে। তাঁর বাড়ি উড়িষার বালুসাই এলাকায়।

সানন্দার বাবা মনোজ ভদ্র সিআরপিএফ-এ ছিলেন। বাড়ির অমতে বিয়ে মেনে নিতে পারেননি। পুলিশে অভিযোগ করেছিলেন সেই সময়। পরে অবশ্য মিটমাট হয়ে গেলে তিন মাস পর অনুষ্ঠান করে সামাজিক বিয়ে দেন। বছর পাঁচেক আগে প্রতাপপুরেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন যুবতী। দুই ছেলে মেয়ে রয়েছে। মদন মোহন একটি নামী শাড়ির সেলসে কাজ করতেন। সেই সুবাদে প্রায় রোজ দিন কলকাতা বড় বাজারে যেত। স্বামীর সঙ্গে সানন্দাও যেত মাঝেমধ্যে।

পরশুদিনও তারা বেরিয়েছিলেন। যুবতীর বাবা জানান, রাত দশটা নাগাদ মেয়ের সঙ্গে তাঁরা কথা হয়েছিল। গতকাল সকাল থেকে তাদের আর দেখা যায়নি। দম্পতির দুই সন্তান তারা সানন্দার মায়ের কাছেই ছিল। গতকাল সকালে ঘর তালা বন্ধ দেখেন বাড়িমালিক যুবতীর পরিবারকে জানান। তারা খোঁজখবর শুরু করেন। কিন্তু দম্পতির মোবাইল সুইচড অফ পাওয়া যায়।

শেষে আজ ঘরের জানালা দিয়ে দেখা যায় মেঝেতে পরে রয়েছে দেহ। তারপরই আজ দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মেঝেয় পড়ে চাপ চাপ রক্ত। বীভৎসভাবে বিকৃত যুবতীর মুখ চেনা দায়। দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এদিকে ঘটনার পর থেকে খোঁজ নেই মদন মোহন বারিকের। নিহত যুবতীর পরিবারে দাবি, দুজনের কোনও অশান্তির খবর তারা জানতেন না। তবে মেয়ের মৃত্যুর জন্য জামাইকেই দায়ি করেছেন তাঁরা। দুর্গাপুজোর আজ পঞ্চমী আর এই দিনে এমন একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, বাড়ি ফিরে মত্ত ছেলে রুদ্রমূর্তি ধরতেই ঘুরে দাঁড়ালেন বৃদ্ধ বাবা, মুহূর্তে ঘটে গেল মারাত্মক ঘটনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES