SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বড় মোড়: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বড় পর্যবেক্ষণে কী বললেন বিচারপতি?

West Bengal Leader of Opposition Case: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মামলায় কলকাতা হাইকোর্টে তুমুল সওয়াল। স্পিকারকে বসানোর সময় শোভনদেবের হাত ধরা নিছক সৌজন্যতা বলে দাবি ঋতব্রতর আইনজীবীর। কী বললেন বিচারপতি কৃষ্ণা রাও?

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 12, 2026, 06:30 PM IST | Updated: Nov 13, 2026, 11:26 AM IST
Image Credit: বিধানসভার বিরোধী দলনেতা কে?
Join

অর্ণবাংশু নিয়োগী: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার (West Bengal Legislative Assembly) আসল বিরোধী দলনেতা (Leader of Opposition) কে? শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay) নাকি বিদ্রোহী শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)? এই প্রশ্নে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই এবার নতুন মোড় নিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Justice Krishna Rao) এজলাসে এই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরার ছবি এবং বিধানসভার প্রথা নিয়ে তীব্র সওয়াল-জবাব চলল। শুনানি চলাকালীন প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।  

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে নবান্ন: কেন? কারা পাবেন? কী ভাবে আবেদন করবেন? অর্থ দফতরের বড় খবর

আদালতে কী সওয়াল করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী?

বিধানসভার অধিবেশন শুরুর দিন স্পিকার রথীন্দ্রনাথ বসুকে (Speaker Rathindranath Basu) চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Leader of the House) এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে একসঙ্গে স্পিকারের হাত ধরে নিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই ছবি ও ঘটনার প্রেক্ষিতে মামলাকারী শোভনদেব দাবি করেছিলেন, বিরোধী দলনেতা হিসেবেই তিনি ওই প্রথা পালন করেছিলেন।   তবে এদিন আদালতে সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দেন বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

তাঁর সওয়াল:  

বিচারপতি কৃষ্ণা রাওয়ের কড়া প্রশ্ন 

ঋতব্রত শিবিরের আইনজীবীর এই যুক্তিতে মোটেই সন্তুষ্ট হননি বিচারপতি কৃষ্ণা রাও। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'মামলাকারী (শোভনদেব) যদি বিরোধী দলনেতা না-ই হন, তাহলে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি তুললেন কেন? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি মামলাকারীর হাত ধরে আছেন। সেটা কে কী ভাবে ব্যাখ্যা করবেন?'  

এরপরেই ক্ষুব্ধ বিচারপতি তীব্র ভর্ৎসনার সুরে বলেন, 'আপনারা কি সেই মানুষটির সঙ্গে খেলছেন? আজ ওঁকে বিরোধী দলনেতা, তারপর আরেকজন বিরোধী দলনেতা! প্রবীণ বলে কেন তাঁকে টানলেন? আবার কোথায় টানলেন?'

আরও পড়ুন: ফের বাড়ল DA, অ্যাকাউন্টে কবে ঢুকবে মোটা অঙ্কের বকেয়াও? রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি

মামলার প্রেক্ষাপট 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেস (AITC)। দলের তরফে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব পাঠানো হলেও, সই জালের অভিযোগ তুলে এবং সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেন স্পিকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব।  

এখন সবার নজর যদি হাইকোর্ট স্পিকারের দেওয়া বিরোধী দলনেতা বাছাইয়ের সিদ্ধান্ত বাতিল করে দেয়, তবে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? উল্লেখ্য, এর আগে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে। পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES