উৎসবের আনন্দ যেন প্রাণঘাতী না হয়! রাতভর খোলা ইমার্জেন্সি, জেলায় জেলায় জারি কড়া নির্দেশিকা
Kali puja: রাজ্যের সব সরকারি হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েন থাকবে।
অয়ন শর্মা: উৎসবের আনন্দ যেন প্রাণঘাতী না হয়, দীপাবলি ও কালী পুজোয় অগ্নিদগ্ধ ও বাজে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় বিশেষ প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্য দফতরের। মেডিকেল কলেজ গুলোতে প্রিন্সিপাল এবং এম এস ভিপিদের নির্দেশ, বিভিন্ন জেলার ক্ষেত্রে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাজি পোড়ানো এবং প্রদীপের আগুন থেকে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণজনিত আঘাত, চোখের ক্ষতি ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্য দফতরের। আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত উৎসবের দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেড ফাঁকা, রহস্যজনকভাবে 'গায়েব' অসুস্থ রোগী! কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ
সমস্ত সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগকে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহতদের নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে হবে। কালীপুজো, দীপাবলি এবং উৎসব পরবর্তী রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত অতিরিক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিউটি রোস্টার তৈরি করার নির্দেশ। পর্যাপ্ত জীবনদায়ী ওষুধ, IV Fluid, ব্যান্ডেজ এবং অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে হবে।বাজির আগুন বা রাসায়নিক পদার্থের কারণে চোখে আঘাত লাগলে দ্রুত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রস্তুত রাখতে হবে অ্যাম্বুলেন্স। জেলা স্তরে পৃথক হেল্প লাইন নম্বর চালু করে প্রচারের নির্দেশ।
অন্যদিকে, রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবুজ বাজি ফাটানো, ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে পুজো উদযাপনের ডাক দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য শিল্প আসুক বাণিজ্য হোক, হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি ও বেসরকারি নিয়োগ হবে, তোলাবাজি ,সিন্ডিকেট রাজ, ভয়ের পরিবেশ আমরা পাকাপাকিভাবে মুছে দেব। পশ্চিমবাংলাবাসীর জীবনে আলোর রোশনাই এনে দেব।
সাংবাদিকদের মুখোমুখি হয়েও মুখ্যমন্ত্রী বলেন, মা কালীর শক্তি আপনি চোখে দেখতে পাবেন না, কাজে বুঝতে পারবেন। ২০২৫ সালে যাঁর নির্দেশে কালী মাকে কাকদীপের সূর্যনগরে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এবার মহালয়ার দিন দিল্লি পুলিসের প্রিজন ভ্যানে তাঁকে উঠতে হয়েছে। আপনিও জানতেন না, আমিও জানতাম না। যিনি উঠেছেন তিনিও জানতেন না। এটাই হল মায়ের আসল শক্তি। এইজন্য নন্দীগ্রামে নমিনেশন জমা দেওয়ার আগে মা বর্গভীমাকে প্রণাম করেছিলাম। মা সেদিনই আশীর্বাদ দিয়েছিল, জয়তু ভব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)