SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভাইদের দীর্ঘায়ু কামনায় ভাইফোঁটা নয় 'গোধন' পালন করেন বোনেরা, গোবর দিয়ে...

Jalpaiguri: কোথাও কোথাও পুজোর পর লাউ-ভাত খাওয়ার রীতিও পালন করা হয়। বিহার ও উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে প্রচলিত এই উৎসব প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে রয়েছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 11, 2026, 11:01 AM IST | Updated: Nov 11, 2026, 11:04 AM IST
Image Credit: গোধন উত্সব
Join

প্রদ্যুত্ দাস: ছটপুজোর আগে বিহারী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব গোধন। সেই উৎসবকে ঘিরে বুধবার সকালে উৎসবের আবহে মাতল জলপাইগুড়ি শহর। ঘরে ঘরে গোবরকে দেবীরূপে পুজো করে বিশেষ ধর্মীয় রীতি পালন করলেন বিহারী সম্প্রদায়ের মানুষজন।

প্রচলিত রীতি ও বিশ্বাস অনুযায়ী, গোবর দিয়ে প্রতীকী মূর্তি তৈরি করে দেবীরূপে পুজো করা হয়। পরিবারের সুখ-সমৃদ্ধি, শান্তি, সুস্বাস্থ্য এবং অমঙ্গল থেকে রক্ষার কামনায় এই পুজো করেন ভক্তরা। বিশেষ করে ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় বোনেরা এই পুজোয় অংশ নেন। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক বিশ্বাস, ধর্মীয় আচার এবং বহু প্রাচীন লোকাচার।

আরও পড়ুন-ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'?

পুজোকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। কোথাও কোথাও পুজোর পর লাউ-ভাত খাওয়ার রীতিও পালন করা হয়। বিহার ও উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে প্রচলিত এই উৎসব প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে রয়েছে।

এদিন জলপাইগুড়িতেও সেই চেনা ছবি ধরা পড়ল। ধর্মীয় নিষ্ঠার পাশাপাশি গোধন উৎসবের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি ও পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন বিহারী সম্প্রদায়ের মানুষজন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES