SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্রতীক্ষার অবসান, আগামিকাল ফরাক্কার নতুন সেতুর সম্পূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা

২০১৮ সালের ডিসেম্বরে ফরাক্কা ব্যারাজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার দূরে গঙ্গার উপর নতুন চার লেনের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 25, 2026, 09:05 IST | Updated: Nov 25, 2026, 09:08 IST
Image Credit: নয়া ফরাক্কা সেতু
Join

অয়ন ঘোষাল: ফরাক্কায় চালু হচ্ছে আরও একটি সেতু। ফলে চাপ কমবে পুরনো সেতুর উপরে। ২০১৮ সালের ডিসেম্বরে এই নতুন সেতুর কাজ শুরু হয়েছিল। যানজট সামাল দিতে নতুন সেতুর ফোর লেনের দু'টি লেন চলতি বছর ২৮ মে খুলে দেওয়া হয়েছিল। তার পর থেকে ওই লেন দিয়ে সব ধরণের গাড়ি নিয়মিত যাতায়াত করছিল। কিন্তু সেটা ছিল দক্ষিণবঙ্গ মুখী। উত্তরমুখী যাত্রীদের মুর্শিদাবাদ এবং মালদার মধ্যে যাতায়াত করতে হচ্ছিল পুরোনো সেতু ধরেই।

অবশেষে প্রতীক্ষার অবসান। ধুলিয়ানে গঙ্গার উপরে নির্মিত ওই সেতুর সম্পূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামিকাল ২৬ নভেম্বর । ওই সূচনার মধ্যে দিয়ে সেতুর বাকি দু'টি লেন দিয়েও এ বার গাড়ি ছুটতে শুরু করবে। অর্থাৎ উত্তর-দক্ষিণ উভয়মুখী গাড়ির জন্য এবার অনেকটা সুবিধা।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ফরাক্কা ব্যারেজের উপরে নির্মিত ওই সেতুর সূচনা করবেন। ওই সভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই অত্যাধুনিক সেতু নির্মাণে ৫২১ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন-রাতারাতি পারদ নামল ৩ ডিগ্রি; আরও কমবে তাপমাত্রা, ফের এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানি

২০১৮ সালের ডিসেম্বরে ফরাক্কা ব্যারাজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার দূরে গঙ্গার উপর নতুন চার লেনের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাকালে এবং নির্মাণকাজ চলাকালীন দুটি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুতে দীর্ঘদিন কাজ থমকে থাকে। ফলে প্রকল্পের কাজ শেষ করতে সময়সীমা বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত প্রায় ৮ বছরের অপেক্ষার পর সেতু উদ্বোধন হতে চলেছে।

১২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নতুন সেতু চালু হলে ফরাক্কা ব্যারাজের উপরে পুরনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরনো সেটির রাস্তার অত্যন্ত জরাজীর্ণ দশা। তবে নতুন সেতুর উপর দিয়ে পথচারীদের চলাচলের অনুমতি দেওয়া হবে না।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES