অস্ত্র-সহ গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক
Former TMC MLA Arrested: তাঁর বিরুদ্ধে ঠিক কোন মামলায় এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনও জানা যায়নি
মনোজ মণ্ডল: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিত্ দাস। সোমবার সকালে গোপালনগর এলাকা থেকে তাঁকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়।
বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে দু’বার তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরবর্তীতে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনেও তৃণমূলের প্রার্থী হিসেবে পরাজিত হন।
২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে বনগাঁ উত্তর থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস৷ তবে তিনি বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার কাছে পরাজিত হন। অশোক কীর্তনিয়া বর্তমানে রাজ্যের খাদ্যমন্ত্রী।
তাঁর বিরুদ্ধে ঠিক কোন মামলায় এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনও জানা যায়নি।