'১১ জনকে টুকরো করে গভীর সাগরে ফেলা হয়েছিল', নন্দীগ্রাম দিবসে মুখ্যমন্ত্রীর মুখে সেদিনের ভংয়কর স্মৃতি
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী বলেন, গত বছর বলেছিলাম, আমি আসব, আমরা আসব। কিন্তু চোর তৃণমূলকে পাবেন না
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নন্দীগ্রাম শহিদ দিবসে ১৯ বছর আগে সিপিএমের নৃশংসতার স্মৃতি মনে করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কীভাবে ভূমিরক্ষা আন্দোলনকারী ১১ জনকে তুলে নিয়ে গিয়ে একেবারে লোপাট করে দেওয়া হয়েছিল তা টেনে আনেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তৃণমূল আমলেও ওইসব নিখোঁজদের ডেথ সার্টিফিকটা পর্যন্ত দেওয়া হয়নি বলে বিগত মমতা সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, শহিদ দিবস পালনে কোনও রাজনৈতিক ব্যানার-পতাকা আমরা ব্যবহার করি না। এখন সরকারে আছি, সরকারকেও এতে জড়াই না। ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারেই এটা করা হয়ে থাকে। সম্মানীয় স্বদেশ দাস অধিকারী বরাবরই এর ব্য়বস্থা করে থাকেন। আমরা মূলত শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে, অগ্নি প্রজ্জ্বলন করি। বিদেহি আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি শেষ করি।
মুখ্যমন্ত্রী বলেন, গত বছর বলেছিলাম, আমি আসব, আমরা আসব। কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। এটাও আজকে দাঁড়িয়ে বলে গেলাম আগামী বহু বছর এদের আপনি দেখতে পাবেন না। রেকর্ড করে রেখে দিন। নাম ও নিশান দুটোই উঠে গিয়েছে। তাই আপনাদের আমি ধন্যবাদ জানাব। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শহিদ পরিবার, নেতৃত্বেকে যথাযত সম্মান জানাই। যারা গুলি চালনাতে মারা গিয়েছিলেন সেদিন শ্যামলী মান্না, রেজাউল করিম, মোট ১১ জনকে পিছনে হাতমোড়া করে নিয়ে গিয়েছিল। প্রথমে রেখেছিল একটি গ্রাম পঞ্চায়েত অফিসে। তারপরে জ্যান্ত লোকগুলিকে নিয়ে গিয়েছিল কামারদাতে। সেখানে সিপিএমের অফিসে তাদের কাটা হয়। পিস পিস করা হয়। পলিথিন প্যাকে ঢোকানো হয় এবং সাগরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। পরবর্তীকালে সিআইডি তদন্ত হয়। লক্ষ্ণণ শেঠ ১৮১ দিন জেল খাটেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'অশালীন' মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিসের ইনসপেকটর
বিগত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশান করে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তেখালিতে। ওঁর পনের বছরের মুখ্যমন্ত্রিত্বকালে দেথ সার্টিফিকেটটা দেননি। হাইকোর্ট করে আমি আদায় করে দিয়েছি। চার লাখ টাকা করে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছিল। চার জনকে টাকা দেয়নি কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যায়নি। এসব অনেককিছু হয়েছে। ২০০৭ সালে ১০ নভেম্বরের পরে রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। নাম নেব না, তত্কালনীন মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। অনেকেই ভিকট্রি চিহ্ন দেখিয়েছিলেন। এখনও বেঁচে আছেন বিমান বসু। তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলি। তিনি বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। ১৯ বছর পেরিয়ে গিয়েছে। আমি আমার সংকল্পে সেদিনও অটল ছিলাম আজও অবিচল আছি। আমি দাঁড়িয়ে আছি। যারা আমাকে আটকাটে গিয়েছিল তারা আজ নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)