পুজোয় রাত জাগবে কলকাতা, ঘুমোবে না রেলও! শিয়ালদহ ও হাওড়ায় অতিরিক্ত লোকাল ট্রেন
Durga Puja Special Train: পুজো উপলক্ষে পূর্ব রেল শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে অতিরিক্ত লোকাল ট্রেন। ১৬ থেকে ২১ অক্টোবর গভীর রাত পর্যন্ত এই বিশেষ পরিষেবা মিলবে। শিয়ালদহ ডিভিশনে ৫১টি নাইট স্পেশাল ট্রেন সব কটি শাখায় চলবে। হাওড়া থেকেও বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে বাড়তি ট্রেন সব স্টেশনে থামবে।
অয়ন ঘোষাল: পূর্ব রেল দুর্গাপুজো উপলক্ষে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৭টি অতিরিক্ত লোকাল (EMU) ও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ পরিষেবাগুলি চলবে।
শিয়ালদহ ডিভিশন
* তারিখ: ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬।
* পরিষেবা: রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে শিয়ালদহ মেন, নর্থ ও সাউথ শাখায় মোট ৫১টি বিশেষ ট্রেন চলবে (যার মধ্যে ৩৭/৩৮টি নাইট স্পেশাল)। সমস্ত ট্রেন প্রতিটি স্টেশনে থামবে।
আরও পড়ুন: প্যান্ডেল হপারদের বিরাট স্বস্তি! পুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
* প্রধান রুট ও কয়েকটি ট্রেনের সময়সূচি:
• শিয়ালদহ–বারুইপুর ও বালিগঞ্জ:
• 03182 শিয়ালদহ–বারুইপুর (রাত ১১:৪০ – রাত ১২:২৫)
• 03181 বারুইপুর–বালিগঞ্জ (রাত ১২:৩৫ – রাত ১:১০)
• 03184 বালিগঞ্জ–বারুইপুর (রাত ১:২০ – রাত ১:৫৫)
• 03183 বারুইপুর–বালিগঞ্জ (রাত ২:১০ – রাত ২:৪৫)
• 03190 বালিগঞ্জ–বারুইপুর (রাত ৩:০০ – রাত ৩:৩৫)
• 03189 বারুইপুর–শিয়ালদহ (রাত ৩:৪৫ – ভোর ৪:৩০)
* শিয়ালদহ–হাসনাবাদ: শিয়ালদহ থেকে রাত ১১:৩০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে যা হাসনাবাদ পৌঁছাবে রাত ২:৩০ মিনিটে। অন্যদিকে হাসনাবাদ থেকে বারাসতগামী বিশেষ ট্রেন রাত ১১:০৪ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে রাত ১২:২৪ মিনিটে।
* অন্যান্য রুট: শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি, শিয়ালদহ–কল্যাণী এবং বনগাঁ শাখায় গভীর রাত পর্যন্ত অতিরিক্ত ট্রেন থাকবে।
হাওড়া ডিভিশন
* তারিখ: ১৭ থেকে ২১ অক্টোবর রাতে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চলবে।
* প্রধান রুট:
• হাওড়া থেকে বর্ধমান (ভায়া ব্যান্ডেল ও ভায়া ডানকুনি)।
• ব্যান্ডেল থেকে নৈহাটি।
• শেওড়াফুলি থেকে তারকেশ্বর।
• হাওড়া থেকে চন্দনপুর (ভায়া ডানকুনি)।
• ট্রেনগুলি পথের সব স্টেশনে থামবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)