• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আদালত যেন সাপের ডেরা! পরিদর্শনে গিয়ে চরম আতঙ্ক, বরাতজোরে রক্ষা ৩ বিধায়কের

আদালত যেন সাপের ডেরা! পরিদর্শনে গিয়ে চরম আতঙ্ক, বরাতজোরে রক্ষা ৩ বিধায়কের

দুর্গাপুরে প্রায় ৪৮ বছরের পুরনো ভগ্নপ্রায় ভবনে ঝুঁকি নিয়ে চলছে মহকুমা আদালতের কাজকর্ম। প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সাল থেকে নতুন একটি মডেল আদালত ভবন তৈরি করা হলেও দীর্ঘ আট বছরেও তা চালু করা যায়নি। সম্প্রতি পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নতুন বন্ধ ভবনের ভেতর সাপের মুখোমুখি হন তিন বিধায়ক।

Written BySoumita Khan
Published: Sep 29, 2026, 11:25 AM IST|Updated: Oct 05, 2026, 02:07 PM IST
joinshare
আদালত যেন সাপের ডেরা! পরিদর্শনে গিয়ে চরম আতঙ্ক, বরাতজোরে রক্ষা ৩ বিধায়কের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

চিত্তরঞ্জন দাস: তিন বিধায়ক পরিদর্শনে গিয়ে বাঁচল সাপের হাত থেকে। ৩৭ কোটি টাকা খরচ করে তৈরি মডেল আদালতে ঘুরছে সাপ, গত ৮ বছর আগে শুরু করে নতুন মহকুমা আদালত চালু করতে পারল না, পুরনো জায়গায় আদালত ভবন দেওয়াল ছেড়ে পড়ছে। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা আদালত দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত। এখন যে জায়গায় আদালত ভবন সেটি কিছু না হলেও আটল্লিশ বছরের পুরনো ভবন। ১৯৭৮ সালে তৈরি এই ভবনে বেশ কিছু দুর্গাপুরের গুরুত্বপূর্ণ অফিস ছিল। মহকুমা শাসকের দফতর, মহকুমা আদালত, ট্রেজারি অফিস, পোষ্ট অফিস, ইন্সিওরেন্স কোম্পানির অফিস, হাজত ঘর মালখানা, রেশন অফিস বার অ্যাসোসিয়েশন-সহ আরও দু-একটা অফিস। ভবনটি ভগ্নাবস্থায় হয়ে যাওয়ায় একটু দূরেই নতুন ভবন তৈরি হয়ে মহকুমা শাসকের দফতর-সহ একাধিক দফতর স্থানান্তরিত হয়েছে। কিন্তু মহকুমা আদালত তৈরি হলেও বেশ কিছু সমস্যার কারণে স্থানান্তরিত করা সম্ভব হয়নি।

তবে দুর্গাপুর মহকুমা আদালত যে মেডল কোর্ট তৈরি হচ্ছে সেটা ভারতের আদালত গুলোর মধ্যে অন্যতম। ২০১৯ সালে শুরু হয় নতুন আদালত ভবনের কাজ। কিন্তু ২০২৬ আর মাস তিনেক বাকি, অর্থাৎ বছর শেষ হতে চললেও রাজ্যের সরকার বদল হলেও নতুন মহকুমা আদালত ভবন চালু করতে পারল না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন আদালতে কাজকর্ম কীভাবে চালু করা যায় তার পরিদর্শনে এসেই বিপত্তি। দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করতেই সাপ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়।

রানিগঞ্জের বিজেপি বিধায়ক তথা আইনজীবী পার্থ ঘোষের বক্তব্য, 'ভিতরে ঢুকেই সাপের কামড়ের হাত থেকে বাঁচলাম। আমরা এলাকার তিন বিধায়ক পরিদর্শন করে গেলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব নতুন আদালত চালু করা যায় তার ব্যবস্থা করতে হবে।' দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব কুণ্ডুর বক্তব্য, 'যেখানে এখন আদালত চলছে, সেখানে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই এত কোটি কোটি টাকা খরচ করে এখনও নতুন ভবনে কাজকর্ম স্থানান্তরিত করা হচ্ছে না।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durgapur