SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

Durgapur Pollution: পরিবেশবিদদের আশঙ্কা, এই দূষণ আগামী দিনে আরও বাড়বে। শীত যত বাড়বে, বাতাস তত ভারী হবে। ধোঁয়া আর ধুলো নিচে নেমে এসে জমে থাকবে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 18, 2026, 09:54 IST | Updated: Nov 18, 2026, 09:58 IST
Image Credit: দুর্গাপুর
Join

চিত্তরঞ্জন দাস: শীত পড়তেই দমবন্ধ করা দূষণ শিল্পাঞ্চলে। দিল্লির কাছাকাছি পৌঁছে গেল দুর্গাপুর! বুধবার সকালে শিল্পাঞ্চলে সকালে একিউআই ছিল ২৫৬ পর্যন্ত। যেখানে দিল্লিতে দূষণের একিউআই ৪১৮।

শীত পড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে শিল্পাঞ্চলের দূষণের মাত্রা। আর এবার দূষণের দৌড়ে রাজধানী দিল্লিকেও পিছনে ফেলে দিল শিল্পশহর দুর্গাপুর। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই দুর্গাপুরের আকাশে ধোঁয়ার চাদর। বাতাসে ভাসছে বিষাক্ত ধুলো আর কালো ধোঁয়া। সাধারণ মানুষের চোখ জ্বালা,গলা খুসখুস আর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে।

পরিবেশবিদদের আশঙ্কা, এই দূষণ আগামী দিনে আরও বাড়বে। শীত যত বাড়বে, বাতাস তত ভারী হবে। ধোঁয়া আর ধুলো নিচে নেমে এসে জমে থাকবে। ফলে শিল্পাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয়দের অভিযোগ, এই দূষণের প্রধান কারণ প্রচুর পরিমাণে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা। দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জ জুড়ে ছড়িয়ে রয়েছে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা। সেই কারখানাগুলির চিমনি থেকে দিনরাত বেরোচ্ছে কালো ধোঁয়া। সেই ধোঁয়ার সঙ্গে মিশছে গাড়ির ধোঁয়া। রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ি, ট্রাক, লরি চলাচল করে। তার থেকে বেরোনো ধোঁয়াও বাতাসকে আরও বিষাক্ত করে তুলছে। এছাড়াও কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইস্পাত কারখানার দূষণ তো রয়েছেই। সব মিলিয়ে শিল্পাঞ্চলের বাতাস এখন কার্যত বিষে পরিণত হয়েছে।

আরও পড়ুন-ট্রলার কেনা-বাড়ি তৈরির ঋণ ফুলেফেঁপে বিশাল, নন্দীগ্রামে শেখ সুফিয়ানের দরজায় ব্যাংকের রিকভারি সেল

দূষণের ফলে শিল্পাঞ্চলবাসীর বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে শ্বাসকষ্ট। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং যাঁদের আগে থেকেই হাঁপানি বা ফুসফুসের সমস্যা আছে, তাঁরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠেই অনেকের কাশি শুরু হচ্ছে। চোখ জ্বালা করছে। অনেকেই বলছেন, বাইরে বেরোলেই মনে হচ্ছে ধোঁয়ার মধ্যে দিয়ে হাঁটছি। ডাক্তারদের কাছে শ্বাসকষ্ট, সর্দি-কাশি, অ্যালার্জির রোগী বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দূষণ নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। কারখানাগুলির বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ দীর্ঘদিনের। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড মাঝে মাঝে পরীক্ষা করলেও তারপর আবার যে কে সেই। শিল্পাঞ্চলের মানুষের দাবি, অবিলম্বে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানাগুলির দূষণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আগামী দিনে এই শিল্পাঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES