SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সময় বদলে দিয়েছে অনেক কিছুই, জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৭ বছরের সেই ঐতিহ্য এখনও অটুট

Durga Puja: প্রায় ৫১৭ বছরের পরম্পরা আজও অটুট। দুর্গাপুজোর সেই ঐতিহ্য ধরে রেখেছে জলপাইগুড়ির রাজপরিবার

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 19, 2026, 05:40 PM IST | Updated: Oct 19, 2026, 05:44 PM IST
Image Credit: জলপাইগুড়ি রাজবাড়ির পুজো
Join

প্রদ্যুত্ দাস: প্রায় ৫১৭ বছরের প্রাচীন ঐতিহ্য।  পুরনো রীতিনীতি মেনে জলপাইগুড়ির ঐতিহাসিক বৈকুণ্ঠপুর রাজবাড়িতে চলছে দুর্গাপুজো। সোমবার সকাল থেকেই মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো ঘিরে রাজবাড়ি চত্বরে ভক্তদের ভিড়। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে নিষ্ঠা ও ভক্তিভরে চলছে দেবী দুর্গার আরাধনা।

উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। এবছর ৫১৭তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। শতাব্দীপ্রাচীন রীতি মেনে আজও এখানে দেবী দুর্গার পুজো হয়ে আসছে।

সোমবার সকাল থেকেই রাজবাড়িতে মহাষ্টমীর অঞ্জলি দিতে ভিড় জমান দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রাচীন রীতিনীতি মেনে চলে অষ্টমীর বিশেষ পুজো ও সন্ধিপুজোর আচার-অনুষ্ঠান। মন্ত্রোচ্চারণ,শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে গোটা রাজবাড়ি চত্বর।

আরও পড়ুন-বর্ধমান অরবিন্দ পল্লিতে এবার থিম 'বাহন বন্দে ভারত ভূস্বর্গে মা', বাজেপ্রতাপপুরে 'স্বপ্নলোক'

পুজো শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অষ্টমীর ভোগপ্রসাদ। আগত দর্শনার্থীরাও ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করেন।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজোর প্রাচীন ঐতিহ্য। রাজকীয় আচার, ধর্মীয় রীতিনীতি আর ভক্তির মেলবন্ধনে আজও স্বমহিমায় উজ্জ্বল বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। আর সেই ঐতিহ্যের সাক্ষী থাকতেই প্রতি বছরের মতো এবারও রাজবাড়িতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
 

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES