SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজকন্যার সঙ্গে খেলতেন বালিকা দুর্গা! রাজা রেগে গিয়ে একদিন পেয়াদা পাঠালেন, তারপরই ঘটল সেই ভয়ংকর ঘটনা

Howrah Shibpur Roychowdhury Bari'S Durga Puja: রাজা রেগে গিয়ে মেয়েটিকে তাঁর দরবারে ডেকে পাঠালেন। কিন্তু রাজার নির্দেশকে উপেক্ষা করে ছোট্ট মেয়ে পদ্মাবতী জানিয়ে দিল, প্রয়োজন মনে করলে সে নিজেই রাজার সঙ্গে দেখা করবে! শুনে ক্ষোভ আরও বাড়ল রাজার। তাকপর তিনি পেয়াদা পাঠালেন বালিপুকুরের ধারে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা কাউকেই খুঁজে পেল না। শুধু পড়ে আছে...

Written By Soumitra Sen
Published: Oct 07, 2026, 07:14 PM IST | Updated: Oct 09, 2026, 08:59 PM IST
Join

দেবব্রত ঘোষ: শিবপুরের রায়চৌধুরী বাড়ির পুজো এবার ৩৪২ বছরে পদার্পণ করল। এখানে দুর্গারূপে পূজিতা হন পদ্মাবতী। শিবপুরের রায়চৌধুরী বাড়ির পুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে এক আশ্চর্য স্বপ্নাদেশের কাহিনির সঙ্গে। আজও পুজোর তিন দিন রীতি মেনে হয় পাঁঠাবলি। দশমীতে দেবীর বিসর্জনের পর তাঁর মাথার মুকুট পরিয়ে দেওয়া হয় পরিবারের গৃহদেবী মা ব্যাতাইচণ্ডীকে। কয়েক শতক পেরিয়েও সেই রীতিতে পড়েনি বদলের ছাপ।

দেবীর পায়ের ছাপ

কথিত আছে শিবপুরের রাজা রামব্রহ্ম রায়চৌধুরীর কন্যা প্রতিদিন দুপুরে রাজবাড়ির কাছের বালি পুকুরে খেলতে যেতেন। সেখানে তাঁর নিত্যদিনের খেলার সঙ্গী ছিল পদ্মাবতী নামে এক ছোট্ট মেয়ে। দুই খুদে বন্ধুর খেলাধুলার পাশাপাশি পুকুরে নেমে স্নান করাও ছিল রোজকার অভ্যাস। কিন্তু সেই খবর রাজার কানে পৌঁছতেই ছন্দ কাটে। মেয়ের এমন কাণ্ডে রেগে গিয়ে রাজা জানতে চান, কে এই পদ্মাবতী? কোথায় তার বাড়ি? কেনই বা প্রতিদিন রাজকন্যার সঙ্গে দেখা করতে আসে সে? রাজকন্যার মাধ্যমেই তাকে রাজদরবারে ডেকে পাঠানো হয়। কিন্তু রাজার নির্দেশকে কার্যত উপেক্ষা করে পদ্মাবতী জানিয়ে দেয়, প্রয়োজন মনে করলে সে নিজেই রাজার সঙ্গে দেখা করবে। এতে ক্ষোভ আরও বাড়ে রাজার। পেয়াদাদের পাঠানো হয় বালি পুকুরে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা কাউকেই খুঁজে পাননি। পুকুরের ধারে পড়েছিল শুধু একটি শিশুর পায়ের ছাপ। সেই রহস্যের উত্তর অবশ্য মিলেছিল ওই রাতেই। রাজা রামব্রহ্ম রায়চৌধুরীর স্বপ্নে দেখা দেন পদ্মাবতী। জানান, তিনি কোনও সাধারণ মেয়ে নন, স্বয়ং দেবী দুর্গা। রাজকন্যার বন্ধু রূপেই প্রতিদিন দুপুরে তিনি পুকুরপাড়ে আসেন।

 ১৬৮৫ সালে

এরপর দেবীর নির্দেশেই ১৬৮৫ সালে, ১০৯২ বঙ্গাব্দে রায়চৌধুরী বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। সেই থেকে বংশপরম্পরায় বৃহন্নন্দিকেশর মতে চলে আসছে দেবী পদ্মাবতীর আরাধনা। পরিবারের বর্তমান সদস্য অরুণ রায়চৌধুরী বলেন, শিবপুর রায়চৌধুরী পরিবারের দেবত্তোর সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি থেকে যে রোজগার হয়, তাতেই পুজো করা হয়। জন্মাষ্টমীতে ঠাকুরদালানে কাঠামোপুজো হয়। সেখানেই তৈরি হয় প্রতিমা। ষষ্ঠীর অনেক আগেই হয় দেবীর বোধন। তখন থেকেই শুরু হয়ে যায় পুজো। দুর্গা দালান-সংলগ্ন একটি ঘরে রয়েছে বেলগাছ। সেই বেলঘরেই রাখা হয় দেবী দুর্গার ঘট। পুজোর চার দিন দেবীর মূর্তির পাশাপাশি পুজো করা হয় মূল ঘটকেও। সপ্তমী অষ্টমী ও নবমীতে রীতি মেনে হয় পাঁঠাবলি। অষ্টমীতে হয় কুমারী পুজো। দশমীর দিন ঘট ও প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে দেবীর মাথার মুকুট এনে পড়ানো হয় কুলদেবতা মা ব্যাতাই চন্ডীকে। পুজোর ক'টা দিন দেশ-বিদেশে থাকা পরিবারের সদস্যরাও ফিরে আসেন। চারটে দিন একসঙ্গে আনন্দে মেতে ওঠেন সবাই।

আরও পড়ুন: দুঃখ থেকে প্রতিজ্ঞা! সেদিন অপমানিত হয়ে না ফিরে এলে আজ কি ১০০-র রঙিন প্রত্যয়ে

আরও পড়ুন: গড়জঙ্গলের গায়ে-কাঁটা-দেওয়া অলৌকিক পুজো! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES