SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মুঘল সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির মসনদে সেই সময় শুরু হয় এই দুর্গাপুজো, এখানে এসেছিলেন নজরুলও

Rayan Durga Puja 2026: মুঘল সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির মসনদে সেই সময় শুরু হওয়া প্রায় ৩৬০ বছরের প্রাচীন এই পারিবারিক পূজা আজ রূপ নিয়েছে গোটা গ্রামের মিলন উৎসবে। এ বাড়ির উত্তরপুরুষ বিশ্বেশ্বর চৌধুরী জানাচ্ছেন, রথের দিন কাঠামো পূজার মাধ্যমে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় এবং মহালয়ায় চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর রূপদান সম্পন্ন হয়।

Written By Soumitra Sen
Published: Oct 12, 2026, 04:18 PM IST | Updated: Oct 15, 2026, 01:23 PM IST
Join

পার্থ চৌধুরী: বাংলার সেরা উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। চৌধুরী বাড়ির দরদালানে এসে গিয়েছে একচালার সাবেকি প্রতিমা। পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের এই পুজোটি বহন করে চলেছে ৩৬০ বছরের বনেদিয়ানার গৌরব। আওরঙ্গজেব যখন দিল্লির শাসন-ক্ষমতায়, তখন এ পুজোর সূচনা। ভাবা যায়! 
এ পুজোয় এসেছেন কাজী নজরুল ইসলাম, মহাশ্বেতা দেবী, ভোলানাথ সেন-সহ আরো অনেক বিখ্যাত মানুষ। এখানে রীতি মেনে পুজোর সূচনা হয়ে গিয়েছে। এখন চলছে প্রাক্ পর্ব। উৎসব চলবে কোজাগরী লক্ষ্মীপুজো অবধি।

 

পঞ্চমীতে প্রজ্জ্বলিত জোড়া প্রদীপ

মুঘল সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির মসনদে সেই সময় শুরু হওয়া প্রায় ৩৬০ বছরের প্রাচীন এই পারিবারিক পূজা আজ রূপ নিয়েছে গোটা গ্রামের মিলন উৎসবে। এ বাড়ির উত্তরপুরুষ বিশ্বেশ্বর চৌধুরী জানাচ্ছেন, রথের দিন কাঠামো পূজার মাধ্যমে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় এবং মহালয়ায় চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর রূপদান সম্পন্ন হয়। বৈদিক রীতি ও গুপ্তপ্রেস পঞ্জিকার নির্ঘণ্ট মেনে পঞ্চমীর দিন থেকেই চৌধুরী বাড়িতে বিধিমতে পূজার আনুষ্ঠানিক সূচনা ঘটে। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর সেই বেদীতেই অধিষ্ঠিত হন মা লক্ষ্মী। পঞ্চমীতে প্রজ্জ্বলিত জোড়া প্রদীপ নির্বাপিত না হয়ে একটানা জ্বলে কোজাগরী লক্ষ্মীপূজা পর্যন্ত।

আরও পড়ুন: পুজোর মুখে আগুন-বাজারে ক্রেতা কম, মুখ চুন 

যুগ যুগ ধরে

​পূর্বপুরুষদের নির্ধারিত বিধি মেনেই যুগ যুগ ধরে নির্বাহ হয়ে আসছে পূজার সমস্ত আচার ও ব্যয়ভার। বহু বছর আগেই পশুবলি প্রথা বন্ধ হয়ে গেলেও নিষ্ঠা ও ঐতিহ্যে কোনো ভাটা পড়েনি। নবমীতে গ্রামের বহু মানুষ ভোগ গ্রহণ করেন। এ বাড়ির পুরোহিত, নাপিত, তাঁতি সকলেই জমিদারি থেকে দেওয়া নিষ্কর জমি ভোগ করেন। তারাও পুজোর শরিক। একটি দিঘির মাছ বিক্রির আয় পুজোর কাজে লাগে। চৌধুরী পরিবার বর্তমানে আকারে অনেক বড়। পরিবারের নবীন সদস্য ডাক্তার বিবস্বান চৌধুরী জানান, কর্মসূত্রে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর  ক’টা দিন এক ছাদের তলায় ফিরে আসেন আনন্দ ভাগ করে নিতে। বস্ত্রদান থেকে শুরু করে সমষ্টিগত আনন্দ উদযাপনের মাধ্যমে রায়ানের চৌধুরী বাড়ির এই দুর্গাপূজা আজও তার সাবেকিয়ানার গৌরব ও মিলনের বার্তা বহন করে চলেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES