SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'যতদিন না হচ্ছেন, রাহুল গান্ধীর মতো মক মুখ্যমন্ত্রী হতে পারেন'! অভিষেককে তীব্র কটাক্ষ মন্ত্রী দিলীপ ঘোষের

Dilip Ghosh: পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই সাক্ষাৎকারে রাজ্যের সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত, যেমন—সব ভাষায় 'পশ্চিমবঙ্গ' নাম রাখা, বেকার ভাতা চালু এবং সরকারি মুখপাত্র নিয়োগের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি ভোটার তালিকা সংশোধন, বাংলা সিনেমা বিতর্ক এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নথি চুরির তদন্ত নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

Edited By Soumita Khan
Published: Nov 24, 2026, 11:23 IST | Updated: Nov 24, 2026, 11:28 IST
Join

অয়ন ঘোষাল: পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারি সিদ্ধান্ত এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে তাঁর মতামত তুলে ধরেছেন। কথোপকথনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ভবিষ্যৎ নেতৃত্বের জল্পনা এবং রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন। পাশাপাশি, সরকারি মুখপাত্র নিয়োগ, সব ভাষায় রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ' রাখা এবং বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা চালুর সরকারি পদক্ষেপগুলোর ব্যাখ্যা দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়. আগামী ১০ বছরে মুখ্যমন্ত্রী

জনতা যাকে নির্বাচিত করবে সে হবে। আমার ভালো লাগবে, খারাপ লাগবে- কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ছিলেন, আমার কোনো খারাপ লাগেনি; আমরা তাঁকে সরানোর চেষ্টা করেছি। আজ জনতা ঠিক করেছে, বিজেপি ঠিক আছে। বিজেপি যদি ঠিক থাকে, যতদিন ঠিক থাকবে ঠিক। সবার অধিকার আছে গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রী হওয়ার, কমপক্ষে যতদিন না হচ্ছেন মক মুখ্যমন্ত্রী হতে পারেন, রাহুল গান্ধীর মতো। ভাব আছে যা, এক বছরের মধ্যে উনি মুখ্যমন্ত্রী হবেন। এতে কী যায় আসে?

বাদ পড়া ভোটারদের ইনক্লুড করে রাজ্যে কি পুরসভার ভোট করা আদৌ সম্ভব? এত কষ্ট করে এসআইআর-এ এতদিন ধরে যে প্রক্রিয়া, যারা বাদ গেল তারা আবার ঢুকে যাবে তালিকায়?

বাদ যায়নি, অনেকগুলো আছে অমীমাংসিত। সেগুলোর মীমাংসা হোক। যারা বাদ গেছে, তাদের তো ডকুমেন্টই নেই; ৯০ লক্ষ লোকের কাছে ডকুমেন্ট নেই। তারা এলিজিবল নয়। সো তারা ভোটার লিস্ট থেকে বাদ যায়নি, সরকারি সমস্ত সুবিধা থেকে বাদ যাবে, দেশ থেকেও বাদ যাবে।

সাধক বামাক্ষ্যাপা অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা ছবি। শুক্রবার সেই ছবি বেশিরভাগ মাল্টিপ্লেক্স থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে একটি হিন্দি সিনেমাকে প্রোমোট করার জন্য। এই বদলের বাংলাতে এই গোটা বিষয়টা নিয়ে বাংলা সিনেমার যাঁরা পাশে দাঁড়াতে চান, তাঁরা খুব মর্মাহত।

দেখুন, বাংলা-হিন্দি বলে কোনো কথা নেই। সিনেমা হচ্ছে অ্যামিউজমেন্ট। পাবলিক যেটা চাইবে, যাঁরা পরিচালক, তাঁদের যাতে লাভ হবে তাঁরা সেটা করবেন। সাধক বামাক্ষ্যাপা চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরম অনেক সিনেমা এসেছে, তো যতদিন চলেছে দেখেছেন। এই যে হনুমান অংশ নামে একটি আর নেম করলি বাবার ওপরে সিনেমা হয়েছে- তো সে নিজের জোরে চলেছে। যেটা চলবে চলবে। এখন যদি যাঁরা ব্যবসায়ী, যাঁরা সিনেমা হলের পরিচালক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভালো লাভ হবে, তো তাঁরা করবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনো সিনেমা চালায় সেটা হবে। মহাপুরুষের জীবনী মানে সিনেমা হলেই ভালো হবে, এরকম কোনো কথা নেই। যাঁরা ওই বাবার সম্বন্ধে জানতে চান, তাঁরা পড়ে নেবেন, জেনে নেবেন। সিনেমা চলবে না চলবে, তা তো তার টেকনিক, তার কোয়ালিটির ওপর।

আরও পড়ুন: ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

এখানে ব্যাপারটা উল্টো। সিনেমাটা চলছিল, ভালো করে চলছিল, হাউসফুল শো দিচ্ছিল; কিন্তু যেহেতু এখানে অনেকে বলছে এটা হিন্দি আগ্রাসন চলছে...

দেখুন, এসব গল্প অনেকদিন ধরে শুনছি। যাঁরা বাংলা-বাংলা, বাঙালি-বাঙালি করেছিলেন, তাঁরা বাংলার জন্য, বাংলা সিনেমা, বাংলা খেলাধুলো, সংস্কৃতি, গান ইত্যাদির জন্য কী করেছেন? এখানে গত বছর বোধহয় আমাদের মান্নাদের জন্মশতবার্ষিকী ছিল। আপনি ক'টা প্রোগ্রাম দেখেছেন মান্নাদেকে নিয়ে সরকার করেছে? বা যাঁরা বাংলার কথা বলেন, মান্নাদে তো বাংলা ছেড়ে ভারত তথা বিশ্বে চলে গেছিলেন। তাঁর মতো শিল্পী, খনজন্মা মানে মহাপুরুষই বলব শিল্পী হিসেবে—তাঁকে নিয়ে ক'টা প্রোগ্রাম হয়েছে? তো এসব হচ্ছে রাজনৈতিক স্টেটমেন্ট, এর কোনো গুরুত্ব নেই। সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।

বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ঐতিহাসিক ভাষণের নথি চুরি হয়ে গিয়েছে, তৃণমূল সরকারের আমল থেকে সেটা চুরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। সে জায়গায় বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক যাঁরা সেই সময় দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে কি?

অবশ্যই হওয়া উচিত। তৃণমূল বাংলাকে বাংলাদেশ বানাবার যে চক্রান্ত করেছিল, তাতে যাঁরা শ্যামাপ্রসাদ হচ্ছেন বাংলার জনক, তাঁকে ক্রমে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কোনো পড়াশোনার বইতে শ্যামাপ্রসাদের নাম রাখা হয়নি, তাঁর সম্বন্ধে লেখা হয়নি। তাঁর ইতিহাসকে ভোলানোর চেষ্টা হয়েছে, নাম পরিবর্তন করে পশ্চিমবাংলার চেষ্টা হয়েছে। আর তাঁর অবদানকে ভোলানোর চেষ্টা এবং সমস্ত নথি গায়েব করা হয়েছে। যিনি রাইটার্সে ছিলেন, তিনি একজন সামাজিক ব্যক্তি ছিলেন, তিনি একজন সমাজসেবী ছিলেন, তাঁর বহু গুণ ছিল; খালি রাজনীতির নেতা নন। সেগুলোও ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। সরকার ঠিকই করেছে এবং তদন্ত হোক।

মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করার পরিকল্পনা করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকালকে বলেছেন যে, পশ্চিমবঙ্গ... ইংরেজিতে...

ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ লিখতে হবে। তার ভাষান্তর হবে না। নাউনের কোনোদিন ভাষান্তর হয় না; কিন্তু ইংরেজরা যে চাল, যে স্টাইল শুরু করেছিল, ভারতকে ইন্ডিয়া করেছিল, তো সেরকম পশ্চিমবঙ্গকে ওয়েস্ট বেঙ্গল করা হয়েছিল। উত্তরপ্রদেশকে তো নর্থ প্রভিন্স করা হয়নি, মধ্যপ্রদেশকে তো সেন্ট্রাল প্রভিন্স করা হয়নি। পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন হবে? যাঁরা এই ধরনের স্বাভিমানী বাংলার কথা বলেন, তাঁদের তো আগেই করা উচিত ছিল। সে মহান কাজটা আমাদের মুখ্যমন্ত্রী করছেন।

গোমাতা রক্ষায় কি কোনো নতুন পদক্ষেপ, বিল আনা হবে?

দেখুন, যে আইন আছে, গোহত্যা বন্ধের কথা বলা নেই; কিন্তু কন্ডিশন দেওয়া আছে। সেটাই আমরা গত বছর লাগু করে মানুষকে বলেছিলাম, এই আইন আছে ভাই। তাতেই আটকে গেছে। এবার ঠিকই যে পশ্চিমবাংলায়, যেখানে চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ থেকে আরম্ভ করে এত মহাপুরুষেরা জন্মেছেন, ভক্তির জায়গা, গোমাতাকে এখানে বেশিরভাগ লোক শ্রদ্ধা-ভক্তি করেন, ভগবানের জ্ঞানে পুজো করেন। তাঁর হত্যা এতগুলো মানুষের মনের মধ্যে দুঃখ-কষ্ট দেয়। কেন গোহত্যা বন্ধের কথা বলা হয়েছে? অবশ্যই সে ব্যাপারে আরও রেস্ট্রিকশন করা উচিত।

রাজ্যের যুবকদের জন্য গত তৃণমূল সরকারের আমলে একাধিক প্রকল্প চালু করার কথা বলা হয়েছিল। অনেকে সেখান থেকে বঞ্চিতও হয়েছিলেন। এবার ভরসা কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাজেটে যে আমরা বেকার যুবকদের, যুবতীদের ভাতা দেব। তো তাদের সেটা নিশ্চিত হয়ে গেছে এবারে। একদিন সরকারের কাছে টাকা ছিল না সেই পরিমাণে, অন্নপূর্ণা ভাণ্ডার ইত্যাদি বহু কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, ২০% ডিএ দিয়ে দিয়েছেন। তো প্রথম বছরে সরকার পারেনি। পরের বছর থেকে এটা লাগু হবে। যাঁরা গ্র্যাজুয়েট আছেন তাঁদের ১৫০০ টাকা এবং যাঁরা পোস্ট গ্র্যাজুয়েট আছেন তাঁদের ২০০০ টাকা ভাতা দেবে, এটা সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে খুন বিজেপি নেতা, অভিযুক্তের অবৈধ বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রাক্তনমন্ত্রী ব্রাত্য বসু ইন্দ্রনীল সেন এই মুহূর্তে চর্চায় এবং তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ...

এখন টিএমসি সবচেয়ে বেশি চর্চায় কেন? ঝগড়া, মারামারি, দুর্নীতি, কেস, জেল, হাজত চলছে। সেরকম এই ধরনের কমপ্লেইন যেমন ক্রাইম, সেরকম অন্যান্য তাদের সম্বন্ধে অভিযোগ- এই নিয়ে নেতারা ভেসে আছেন মিডিয়াতে। এই ধরনের নেগেটিভ নিউজ এবং তাঁরা আপনাদেরকে খোরাক জোগাচ্ছেন সারাদিন মিডিয়া চালানোর জন্য। এর দ্বারা সমাজের কোনো ভালো হবে না। আমার মনে হয় এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার দরকারই নেই।

তৃণমুলের নাম এতদিন পর্যন্ত কর্পোরেশনের ক্ষেত্রে বারবার উঠে এসেছে। এবারে ক্রাইম এগেইনস্ট উইমেন, যৌন শোষণ—সেই খাতে তৃণমূলের দুজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তাঁরা উঠে এলেন শিরোনামে।

দেখুন, আরজিকরে যে ঘটনা ঘটেছে অভয়াকে নিয়ে, সেখানেও এই ক্রাইমই ছিল এবং সত্যি যদি তদন্ত হলে এরকম অনেকের নাম উঠে আসত। কিন্তু আজদিন এই ধরনের ঘটনাকে চাপা দেয়। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ধর্ষণ হয়েছে। তার মধ্যে যে দুষ্কৃতকারী বা টিএমসির নেতা, মন্ত্রী পর্যন্ত যুক্ত আছে। অভিযোগ এসেছে কিন্তু তদন্ত হয়নি বলে জানা যায়নি; এই ঘটনা আগে থেকেই আছে, এখন বেরোচ্ছে।

গতকালকে সাবিনা ইয়াসমিনকে তলব করা হয়। সাবিনা ইয়াসমিনের বক্তব্য হচ্ছে যে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নাম না লেখানোর জন্য তাঁর বিরুদ্ধে চক্রান্ত...

যতজন জেলে আছে, তারা কি ঋতব্রত সঙ্গে যায়নি বলে জেলে আছে? ওখানে উঁকাবাড়িতে দাঙ্গা হয়েছিল গত বছর। মুখ্যমন্ত্রী তারপর ওখানে গেছিলেন। আমরা সেই নিয়ে মালদায় একটা র‍্যালি করেছিলাম। আর যেদিন মালদায় র‍্যালি ছিল, তার বিরুদ্ধে সেইদিন দাঙ্গা বাঁধিয়ে শমসেরগঞ্জ থেকে ফারাক্কা থেকে ধুলিয়ান থেকে আরম্ভ করে ৬০০ হিন্দু বাড়ি ভেঙে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। কয়েকশো হিন্দু গঙ্গা পার করে মালদায় পালিয়ে যেতে বাধ্য হয় রাতের অন্ধকারে। এই ঘটনা আমরা দেখেছি। তো এর বিরুদ্ধে যাঁরা ক্রাইম করেছে তাদের কি ছেড়ে দেওয়া হবে? 

বাল্যবিবাহের পাশাপশি, রাজ্যে নাবালিকা মায়ের সংখ্যাও উদ্বেগের

আমার যেটা মনে হয়, একটা হচ্ছে বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে সেরা, এগিয়ে বাংলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES