সৈকতে অস্থায়ী দোকান নয়! হকার উচ্ছেদে এবার উত্তেজনা ছড়াল দীঘায়, ব্য়বসায়ীদের দাবি...
Digha hawker eviction: ব্যবসায়ীদের দাবি, আগে বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা হোক।
কিরণ মান্না: সমুদ্র সৈকত অস্থায়ী দোকান নয়। হকার উচ্ছেদে এবার উত্তেজনা ছড়াল দীঘায়। ব্য়বসায়ীর দাবি, বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: স্কুটিতে মহিলা কাউন্সিলর, 'বউটা কার'? মাঝ-রাস্তায় তৃণমূল নেতাকে সপাটে চড়! ভাইরাল ভিডিয়ো
পা বাড়ালেই সমুদ্র। জমজমাট দীঘা। বছরভর পর্যটকের আনাগোনা লেগে থাকে। পর্যটকদের সুবিধা ও সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় দীঘায় হকার উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। গতকাল সোমবার মাইকিং করে সৈকতে অস্থায়ী দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর আজ, মঙ্গলবার বিকেল থেে শুরু হয় উচ্ছেদ অভিযান।
প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা। তাঁদের দাবি, কেউ ১০ বছর তো কেউ ২০ বছর ধরে সমুদ্র সৈকতে ব্যবসা করছেন। শুধু তাই নয়, আগের সরকারের আমলে স্টল বন্টনে অনিয়মের কারণে অনেক ব্যবসায়ী বঞ্জিত হন বলে অভিযোগ। তাঁদের দাবি, আগে বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা হোক। প্রশাসনের বক্তব্য, পর্যটকদের যাতায়াতের সমস্যা ও সৈকতের সৌন্দর্য রক্ষাতেই এই সিদ্ধান্ত।
এদিকে দীঘায় সমুদ্র স্নান করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা কবলে পড়েন পর্যটকরা। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, পর্যটকদের নিরাপত্তায় সমুদ্রস্নানে নয়া নির্দেশিকা আনার কথা ভাবছেন। বলেছিলেন, 'সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার কামিজ পরে স্নান করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতীয় সংস্কৃতিতে সুইমশুট পাওয়া যায় এখন। তবুও তাতে কারও যদি অসুবিধা হয়। তবে শাড়ি, সালোয়ার কামিজের রঙের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। পর্যটকদের চিহ্নিত করতে যাতে উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার কামিজ পরা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)