SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ল্যান্ডফলের সময়ে গতি ছিল ১৫০ কিমি! প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণবে'র রাক্ষুসে থাবায় বাংলা জুড়ে কি ভয়ংকর বিপর্যয়?

Cyclone Arnab Updates: আলিপুর আবহাওয়া দফতরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিলেন আজকের আবহাওয়ার আপডেট। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ। অতি শক্তিশালী/প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' আজ ভোর ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করেছে।

Written By Soumitra Sen
Published: Oct 28, 2026, 06:36 PM IST | Updated: Oct 28, 2026, 06:42 PM IST
Join

অয়ন ঘোষাল: আলিপুর আবহাওয়া দফতরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিলেন আজকের আবহাওয়ার আপডেট। 'অর্ণব'-এর ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ। অতি শক্তিশালী/প্রবল ঘূর্ণিঝড় এই 'অর্ণব' আজ ভোর ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করেছে। ইয়ানামের দক্ষিণ-পশ্চিমে, নারসাপুর থেকে ২০ কিমি পূর্ব-উত্তরপূর্বে। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ১২৫-১৩৫ দমকা ১৫০ কিমি।

আরও পড়ুন: ভয়াল ভাঙনের কোপে জেটি, অচিরেই তলিয়ে 

পরের ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ

এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে অবস্থান। নারসাপুর থেকে ২০ কিমি ও ইয়ানাম থেকে ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে। বর্তমান গতিবেগ ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা ১৩০ কিমি। পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর ও উত্তরপশ্চিমে এগোবে। পরবর্তী ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়; তার পরের ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে।

<

ঝড়বৃষ্টি!

গত ২৪ ঘণ্টায় বৃষ্টি! দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গ শুকনো আবহাওয়া। মেদিনীপুরে বৃষ্টি (পশ্চিম মেদিনীপুর) ৫০ মিমি। ফুলবেরিয়া (পুরুলিয়া) ৪০ মিমি , লালগড় (ঝাড়গ্রাম) ৪০ মিমি, ডি পি ঘাট (ঝাড়গ্রাম) ৪০মিমি, কাঁথি ৩০ মিমি, আলিপুর (কলকাতা) ২০মিমি, সাগর ২০ মিমি, ডায়মন্ড হারবার ২ মিমি।

দক্ষিণবঙ্গে

আজ সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা; ৭০ -১১০ মিমি বৃষ্টির সতর্কতা দুই এক জায়গায়। সঙ্গে ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া।
বৃহষ্পতিবার সব জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় অনেক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি। শনিবার থেকে মঙ্গলবার মূলত শুষ্ক আবহাওয়া।

উত্তরবঙ্গে

আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কয়েক জায়গায় বৃষ্টি। বাকি জেলায় ১-২ জায়গায় হালকা বৃষ্টি। বৃহষ্পতিবার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্রবার সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা।

সতর্কতা

অর্ণবের জেরে জারি করা হয়েছে সতর্কতা। বজ্রপাত হতে পারে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। জলমগ্ন হতে পারে লোকালয়। ফসলের ক্ষতি হতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল, ২৯ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES