SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চারদিক কাঁপিয়ে ১৪০ কিমি বেগে 'অর্ণব'... বাংলার কোথায় কোথায় তাণ্ডব চালাবে অতি প্রবল ঘূর্ণিঝড়? সর্বাধিক দাপট... ভয় ধরানো আপডেট

Cyclone Arnab Update: সময়ের আগেই তৈরি ঘূর্ণিঝড় অর্ণব! বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ১৪০ কিমি বেগে ল্যান্ডফলের আশঙ্কা। বাংলায় দুর্যোগের অশনিসংকেত ৫ সৈকতে। রাজ্যজুড়েই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। দীঘা ও সুন্দরবনসহ বাংলার কোথায় কতটা প্রভাব পড়বে? কী বলছে আবহাওয়া দফতর?

Written By Sudeshna Paul Saha
Published: Oct 26, 2026, 01:21 PM IST | Updated: Oct 26, 2026, 01:38 PM IST
Image Credit: ঘূর্ণিঝড় অর্ণবের প্রথম ছবি (বাঁদিকে)
Join

অয়ন ঘোয়াল ও নকিব উদ্দিন গাজী: ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে ভয় ধরানো আপডেট! সময়ের আগেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। এরপর কাল ভোরেই প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে অর্ণব। পরশু বুধবার ল্যান্ডফলের আগেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। অন্ধ্রপ্রদেশেই হবে ল্যান্ডফল। কাঁকিনাড়া থেকে মছলিপত্তনামের মাঝে অর্ণবের ল্যান্ডফলের সম্ভাবনা। আলিপুর আবগাওয়া দফতর সূত্রে খবর ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গে সম্ভাব্য সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা দীঘা, শঙ্করপুর, তালসারি, মন্দারমনি ও উদয়পুর সৈকতে।

বাংলার কোথায় অর্ণবের সর্বাধিক প্রভাব?

রাজ্যের ৫ সৈকতে সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা। যার মধ্যে রয়েছে দীঘা, শঙ্করপুর, তালসারি, মন্দারমনি ও উদয়পুর সৈকত। ওদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটের সঙ্গেই দোসর পূর্ণিমার ভরা কোটাল। ফলে নদী ও সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যেই নামখানা-সহ উপকূলবর্তী বিভিন্ন থানার পক্ষ থেকে মাইক প্রচার শুরু হয়েছে। নদী ও সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আজ সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের নদী ও সমুদ্রে মাছ ধরতে নামতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন রাখা হয়েছে। সুন্দরবনের সমস্ত ব্লক প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতামূলক প্রচারও জোরদার করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ১৪০ কিমি বেগে আছড়ে পড়বে অন্ধ্রে।

১৪০ কিমি বেগে ল্যান্ডফল

২৮ অক্টোবর বুধবার দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়। কাঁকিনাড়া থেকে মছলিপত্তনামের মাঝে অর্ণবের ল্যান্ডফলের সম্ভাবনা। পল্লিপালেম এবং কোমারাগিরিপত্তনামের কাছে ঘূর্ণিঝড় অর্ণবের স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভবনা। ইতিমধ্যেই অন্ধ উপকূলে জারি হয়ে গিয়েছে রেড অ্যালার্ট।  রেড অ্যালার্ট জারি হয়েছে ওড়িশাতেও। ঘূর্ণিঝড় অর্ণব নাম দিয়েছে বাংলাদেশ। অর্ণবের অর্থ সাগর বা সমুদ্র।

ভারী বৃষ্টিতে বাংলায় দুর্যোগ

ঘূর্ণিঝড় অর্ণবের দাপট চলবে বাংলাতেও। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৩৫-৪৫ কিমি, সর্বোচ্চ দমকা ৫৫ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭ অক্টোবর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে কয়েক জায়গায় হালকা বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২৮ অক্টোবর বুধবার থেকে সব জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৭০-১১০মিমি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বভাস। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

২৯ অক্টোবর বৃহস্পতিবারও সব জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। ওদিকে উত্তরবঙ্গে ২৮ অক্টোবর  বুধবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে ঘূর্ণিঝড়ের আফটার এফেক্টে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্ভাবাস। ৩০ অক্টোবর শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন, বাঁকেই বিপদ বাংলায়! ল্যান্ডফলের পরই অর্ণবের সেই কুখ্যাত ডানহাতি মোড়, তুমুল তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে রাজ্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES