SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ল্যান্ডফলের আগেই শক্তিক্ষয় আখবানের! কমল ঝড়ের সম্ভাব্য গতিবেগ

Cyclone Akvan Update: মাঝপথেই তীব্রতা হারাল আখবান। বিকেন্দ্রীভূত হতে শুরু করে তাহলে শেষ পর্যন্ত এটি তীব্রতা হারাতে বাধ্য। ঠিক এই কারণেই মৌসম ভবন আখবান নিয়ে নিজেদের আগের পূর্বাভাস কিছুটা বদল করল।

Edited By Soumita Khan
Published: Nov 18, 2026, 11:02 IST | Updated: Nov 18, 2026, 11:14 IST
Join

অয়ন ঘোষাল: ভেরি সিভিয়ার থেকে শক্তিক্ষয় করে পরিণত হল সিভিয়ার সাইক্লোনে। ল্যান্ড ফলের সম্ভাব্য গতি ১৩০ থেকে কমে এল ১০০ - ১১০ কিলোমিটারে। সম্ভাব্য জাস্টিং স্পিড ১৪৫ থেকে কমে এল ১২০ কিলোমিটারে।

কারণ

সাধারণত ঘূর্ণিঝড়ের সেন্টার গভীর সঞ্চালনশীল মেঘমালার নিচে থাকে। কিন্তু বর্তমান ঘূর্ণিঝড়ে তা বাইরে বেড়িয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রীভূত হওয়ার বদলে আখবান ক্রমশঃ বিকেন্দ্রীভূত হতে শুরু করেছে। ল্যান্ড ফলের এখনও ৪৮ ঘণ্টা বাকি। এরইমধ্যে যদি এটি বিকেন্দ্রীভূত হতে শুরু করে তাহলে শেষ পর্যন্ত এটি তীব্রতা হারাতে বাধ্য। ঠিক এই কারণেই মৌসম ভবন আখবান নিয়ে নিজেদের আগের পূর্বাভাস কিছুটা বদল করল।

আরও পড়ুন: ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

কেন হল বিকেন্দ্রীকরণ?

মূলত অতিরিক্ত বায়ু শিয়ারের ফল। বায়ু শিয়ার অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম অঞ্চল থেকে প্রবল বেগে আসা শীতল বাতাস আখবানের মধ্যে সঞ্চিত জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে দিল। ফলে ছত্রভঙ্গ হয়ে গেল এই ঘূর্ণিঝড়ের লো লেভেল সেন্টার। অনেকটা অংশ মূল ঘূর্ণিঝড় থেকে বাইরে বেরিয়ে এল। যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। এখনও আখভানের কাছে শক্তি সঞ্চয়ের সুযোগ আছে। কারণ আরও ৪৮ ঘণ্টা সে থাকতে চলেছে বঙ্গোপসাগরে। 

কিন্তু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা উপকূলের তাপমাত্রার তুলনায় কমপক্ষে ২ থেকে আড়াই ডিগ্রি বেশি না থাকলে শক্তি সঞ্চয়ের অনুকূল পরিবেশ পাওয়া মুশকিল যেকোনো ঘূর্ণিঝড়ের। তাই নখ দাঁত ভোঁতা হওয়ার সম্ভাবনা ক্রমশঃ জোরালো হচ্ছে। কারণ এই মুহূর্তে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের তাপমাত্রা লাগোয়া ভূমিভাগের তাপমাত্রার তুলনায় মাত্র ১ থেকে দেড় ডিগ্রি বেশি।

আরও পড়ুন: ট্রলার কেনা-বাড়ি তৈরির ঋণ ফুলেফেঁপে বিশাল, নন্দীগ্রামে শেখ সুফিয়ানের দরজায় ব্যাংকের রিকভারি সেল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES