• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রলয়ঙ্করী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় 'আখভান'! ৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

প্রলয়ঙ্করী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় 'আখভান'! ৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Cyclone Akhvan Update: বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আগামীকাল সিভিয়ার সাইক্লোন 'আখভান'-এ পরিণত হতে চলেছে। ১৯ ও ২০ নভেম্বর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Edited BySoumita Khan
Published: Nov 15, 2026, 09:36 AM IST|Updated: Nov 15, 2026, 09:41 AM IST
joinshare
প্রলয়ঙ্করী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় 'আখভান'! ৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: সিভিয়ার সাইক্লোন হতে চলেছে আখবান। ঘোষণা করল মৌসম ভবন। এর পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির আশঙ্কা। হৈমন্তীকা উৎসবের আমেজে বিঘ্ন ঘটাতে পারে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উপকূল এলাকায় ভারী বৃষ্টি। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪৫ থেকে ৫০ কিলোমিটারের কাছাকাছি।

দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু কবে?

আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং বজ্রপাতের আধিক্য বাড়তে পারে।

গভীর নিম্নচাপের রূপ

বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ আজ গভীর নিম্নচাপের রূপ নেবে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশঃ শক্তি বাড়িয়ে প্রথমে অতি গভীর এবং শেষ পর্যন্ত একটি সিভিয়ার সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি ইরানের দেওয়া নাম অনুযায়ী আখভান নামে চিহ্নিত হবে। প্রাচীন পারস্য উপন্যাসের একটি দৈত্য আখভান। যে দৈত্য ইচ্ছানুযায়ী ঝড়ে পরিণত হয়ে সর্বশক্তিমান ঈশ্বরকে বিপদে ফেলার চক্রান্ত করেছিল।

আরও পড়ুন: দুর্ঘটনা নয়, গাছ চুরি করতে গিয়েই মৃত্যু! মৃতদেহের পাশে বাইক রেখে সাজানো হয়েছিল ছক...

আখভানের জন্ম 

আগামীকাল সোমবার সন্ধ্যায় আখভানের জন্ম হবে। তখন এটি সাধারণ ঘূর্ণিঝড়। এরপর সমুদ্রপৃষ্ঠে দীর্ঘ অবস্থানের কারণে শেষ পর্যন্ত এটি শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন ক্যাটাগরি ৩ হ্যারিকেনের সমতুল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

তৃতীয় ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে ২০২৬ সালের তৃতীয় ঘূর্ণিঝড় আগের দুটি অর্থাৎ অর্ণব এবং মুরাসুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে বলে প্রাথমিক উপগ্রহ চিত্রে ইঙ্গিত। এর সম্ভাব্য ল্যান্ডফল অন্ধ্রের বিশাখাপত্তনম অথবা কাঁকিনাড়া উপকূল। তবে শেষ মুহূর্তে আরও উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি ওড়িশা উপকূলের কাছে এসে ল্যান্ড ফল করতে পারে। পরবর্তী সময় বাংলার উপকূল ছুঁয়ে যেতে পারে বাংলাদেশে।

দক্ষিণবঙ্গে দুর্যোগ

দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া। পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ উপকূলের সব জেলায়। সেদিন বৃষ্টি শুরু দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা লক্ষ্যণীয় ভাবে বাড়বে। ১৯ এবং ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এরমধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূল লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: 'পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না'! শান্তিনিকেতনের ঘটনায় হাসপাতালে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

১৯ এবং ২০ তারিখ কয়েকটি জেলায় অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা। এগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়া। এই জেলাগুলিতে এই দুইদিন ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা

উত্তরবঙ্গে পার্বত্য জেলায় আজ রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও প্রভাব কার্যত নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update