• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলেজ পড়ুয়ার নিপুন হাতের ছোঁয়ায় তৈরি হল ৩ ফুটের দুর্গা, সঙ্গে নেই কার্তিক-গণেশ

কলেজ পড়ুয়ার নিপুন হাতের ছোঁয়ায় তৈরি হল ৩ ফুটের দুর্গা, সঙ্গে নেই কার্তিক-গণেশ

Durga Puja 2026: আঁকা শিখতে যাওয়ার পথে দেখতেন প্রতিমা তৈরি কাজ। তাতেই ধীরে ধীরে জেগে ওঠে শিল্পীসত্তা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 04, 2026, 03:06 PM IST|Updated: Oct 09, 2026, 08:48 PM IST
joinshare
কলেজ পড়ুয়ার নিপুন হাতের ছোঁয়ায় তৈরি হল ৩ ফুটের দুর্গা, সঙ্গে নেই কার্তিক-গণেশ
Image Credit: ৩ ফুটের দুর্গা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিশ্বজিত্ মিত্র: নিপুণ হাতের ছোঁয়ায় কলেজ পড়ুয়ার হাতে তৈরি হল ৩ ফুটের দুর্গা প্রতিমা। তবে এই প্রতিমার সঙ্গে নেই কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাসিন্দা তৃষানু রায়, রানাঘাট কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন এই দুর্গা প্রতিমা।

তৃষানু জানান, মাত্র ৫ বছর বয়স থেকেই প্রতিমা তৈরির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। ছোটবেলায় আঁকা শিখতে যাওয়ার পথে প্রতিমা তৈরির কাজ দেখতেন তিনি। সেই দেখাই ধীরে ধীরে তাঁকে নিজের হাতে প্রতিমা তৈরিতে উৎসাহিত করে। পরিবারের কেউই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত নন। তবুও নিজের আগ্রহ ও চেষ্টায় একের পর এক প্রতিমা তৈরি করে চলেছেন তিনি। দুর্গার পাশাপাশি সরস্বতী সহ বিভিন্ন প্রতিমাও তৈরি করেছেন তৃষানু।

জানা গিয়েছে,অনলাইনের মাধ্যমে রানাঘাট থেকে বৈশাখ মাসের ১২ তারিখে এই দুর্গা প্রতিমার বরাত পান তিনি। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজে পরিবারের সদস্যদের, বিশেষ করে মা-বাবার সহযোগিতা পেয়েছেন বলে জানান তৃষানু। কৃষক পরিবারের সন্তান হয়েও পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরির মতো শিল্পকর্মে নিজেকে গড়ে তোলা তৃষানুর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তৃষানুর মা ডলি রায় বলেন, ওকে আর্ট কলেজে পড়ানোর খুব শখ ছিল। কিন্তু পারিনি। ছোটবেলা থেকেই কাদা বা আঠা নিয়ে মূর্তি তৈরি করত। কিছু না কিছু তৈরি করত। ওর লেগে থাকার চেষ্টা ছিল প্রথম থেকেই। কখনও ওকে বাধা দিইনি। ই যে দুর্গা ঠাকুর তৈরি হয়েছে সেটি রানাঘাট যাবে। এই প্রতিমা তৈরি করতে ৪-৫ মাস লেগেছে। ভবিষ্যতে কিছু করবে, তার পাশাপাশি এটাও করবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja