• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /দক্ষিণ পেরিয়ে পূর্বে! বাংলায় বিজয়, বর্ধমানে খুলল TVK-র প্রথম অফিস

দক্ষিণ পেরিয়ে পূর্বে! বাংলায় বিজয়, বর্ধমানে খুলল TVK-র প্রথম অফিস

Vijay TVK in Bengal: এখনই কোনও সরাসরি নির্বাচনী লড়াই বা রাজনৈতিক কর্মসূচি নয়। মূলত জনসেবা ও সামাজিক কাজকে হাতিয়ার করে বঙ্গে দলের ভিত বাড়াতে চাইছে TVK। বাংলায় TVK নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না বা কবে থেকে বাংলায় সক্রিয় রাজনীতিতে নামবে— সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিলনাড়ুর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এবং থালাপতি বিজয় নিজে।

Written BySudeshna Paul Saha
Published: Sep 29, 2026, 06:37 PM IST|Updated: Oct 05, 2026, 02:13 PM IST
joinshare
দক্ষিণ পেরিয়ে পূর্বে! বাংলায় বিজয়, বর্ধমানে খুলল TVK-র প্রথম অফিস
Image Credit: বাংলায় বিজয়ের TVK

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ থেকে পূর্বে বিজয়ের বার্তা! পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল TVK। তামিল রাজনীতিতে বিজয়ের পর এবার পূর্ব ভারতে সংগঠন বিস্তারে নজর দিয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে দলের প্রথম কার্যালয় খুলল TVK। বর্ধমান শহরের রেনেসাঁ টাউনশিপের কাছে এরাজ্যের TVK-র প্রথম কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

তবে এখনই কোনও সরাসরি নির্বাচনী লড়াই বা রাজনৈতিক কর্মসূচি নয়। মূলত জনসেবা ও সামাজিক কাজকে হাতিয়ার করে বঙ্গে দলের ভিত বাড়াতে চাইছে TVK। রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, তামিলনাড়ুতে থালাপতি বিজয় যেভাবে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন, বাংলাতেও সেই একই পথ অনুসরণ করা হবে। তিনি বলেন, কেবল পার্টি অফিস খোলা বা খাতায়-কলমে সদস্য বাড়ালেই সংগঠন শক্তিশালী হয় না। মানুষের ঘরে ঘরে পৌঁছানো, তাঁদের সুখ-দুঃখ ও সমস্যার কথা শোনা এবং বিপদের দিনে পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করাই তাঁদের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত প্রায় ২ মাস ধরে  রাজ্যজুড়ে TVK বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করছে বলে দাবি দলের তরফে। সম্প্রতি মালদা জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বর্ধমানে কার্যালয় খুলে কলকাতা, হাওড়া, বীরভূম ও মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলা থেকে নতুন সদস্যদের দলে যুক্ত করাই এখন লক্ষ্য। পাশাপাশি থালাপতি বিজয়ের ভক্ত ও সমর্থকদের এক ছাতার তলায় এনে সামাজিক কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

ভবিষ্যতে বাংলায় TVK নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না বা কবে থেকে বাংলায় সক্রিয় রাজনীতিতে নামবে— সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিলনাড়ুর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এবং থালাপতি বিজয় নিজে। আপাতত রাজনৈতিক প্রচারের চেয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছানোই TVK-র প্রাথমিক লক্ষ্য। লক্ষ্য বাংলায় দীর্ঘ যাত্রার। যার প্রথম অধ্যায় সূচিত হল বর্ধমানে পার্টি অফিস খোলার মধ্যে দিয়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
TVK
CM Vijay